somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকাল একটা অক্ষম মন নিয়ে চলাফেরা করি

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। যেখানে লেখা থাকে "ধূমপান মুক্ত" এলাকা।বেছে বেছে সেই জায়গাতেই কেন যে সিগারেট ধরাতে ইচ্ছা করে!সিগারেটেরে ব্যাপারটা ভুলে থাকার কোন উপায় কি আছে?

২। মেয়ে : তুমি আমায় কতটা ভালবাসো ?
ছেলে : সীমাহীন......
মেয়ে : তবে তাজমহল করছো না কেন ?
ছেলে : জমি কেনা শেষ ! তুমি মরলেই কাজ শুরু হবে ।

৩। শুধুমাত্র একটি খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী?

৪। কুকুর বিড়াল'রা মানুষের কথা বুঝে কিন্তু রাজনীতিবিদিরা মানুষের কথা বুঝেন না।

৫। একদিন এক ফুলের বাগানে একটা তরুন কাপল ডেটিং করতে গেছে। গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধ চোখ বুজে বসে আছে। তরুনটি তরুনীকে বললো, দেখো কেমন স্বভাব বুড়োর। এত সুন্দর জায়গায় বুড়ো চোখ বুজে বসে আছে।‘
বৃদ্ধের নাম ছিল হযরত জালালউদ্দিন রুমী। বিখ্যাত পারসী সুফিবাদী কবি। উনি চোখ খুলে উত্তর করলেন। কেউ কেউ চোখ বুজেও অনেক বেশী সৌন্দর্যের সন্ধান পান।

৬। বাসে করে বনানী যাচ্ছি। আজ ভাগ্যটা ভাল। সিট পেয়েছি। আমার দুই পাশে দুইজন মেয়ে বসে আছে। দুইজনই দেখতে দারুন সুন্দর। একজন দেখতে বিমানবালাদের মতোন, একজন টিভির সংবাদ পাঠিকার মতোন।
অন্যদিনের তুলনায় আজ জ্যামটা একটু কম। ট্র্যাফিক সিগনাল পড়লেই বিমানবালা আর সংবাদ পাঠিকা খুব বিরক্ত হচ্ছে। আমি মনে মনে বললাম, আহ হা বিরক্ত হচ্ছেন কেন, আপনারা ইচ্ছা করলে আমার কাঁধে মাথা রাখতে পারেন।
বাস চলছে। জানালা দিয়ে হু হু করে বাসাত আসছে। বিমানবালার চুল উড়ে আমার গায়ে পড়ছে। সংবাদ পাঠিকার ওড়না উড়ে আমার গায়ে এসে পড়ছে। সত্যিকথা বলতে আমার একটুও বিরক্ত লাগছে না। বরং সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে।
হঠাত বিমানবালা আমার গায়ের উপর একগাদা বমি করে দিল। বুঝতে পারলাম সে সকালে নুডুলস নাস্তা খেয়েছে। বিমানবালার বমি দেখে সংবাদ পাঠিকাও আমার উপর বমি করে দিল। সে নাস্তা খেয়েছে, পরোটা ভাজি তবে সম্ভবত সাথে ডিম ছিল।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৮
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×