
এক সময় ঢাকা শহরের আকাশে অনেক চিল দেখা যেত। দোকান থেকে খাবার আনার সময় প্রায়'ই ছোঁ মেরে নিয়ে যেত। আজকাল আর দেখা যায় না। তার মানে চিল বসতে পারে এমন সব গাছপালা কেটে ফেলা হয়েছে। পাখি কমেছে। জীবজন্তু কমেছে। বাড়ছে শুধু বড় বড় দালান। সামনে আমাদের ভয়াবহ দুঃসময়।
যে যা বলে আমি মোটামুটি মেনে নিই। তর্ক করি না, তেমন আপত্তিকর কথা হলেও আপত্তি তুলি না। চুপ করে থাকি। ফলে সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় থাকে।
ছোটবেলায় মা বলতো, শুধু বেঁচে থাক বাবা। তোর কাছে আমি আর কিচ্ছু চাই না। এখন, আমি শুধু কোনোভাবে বেঁচে থাকতে চাই।
নিজের সম্পর্কে কারোই পরিস্কার ধারনা থাকে না।
আমি অনেকদিন ধরে নিজেকে লক্ষ করছি। কখনো বন্ধুর মতো, কখনো শত্রুর মতোন। কিন্তু নিজের মধ্যে আমি কিছু খুঁজে পাই না। মনে হয় ধ্বংসাবশেষে বৃথা গুপ্তধন খুঁজে লাভ নেই।
কেন যে কঠিনভাবে কাউকে প্রত্যাখ্যান করতে পারি না !
মানুষ জীবন পায় শুধু একবারই বাঁচার জন্য। কাজেই তাকে এমনভাবে কাজ করে যেতে হবে, যাতে জীবনের শেষ প্রান্তে এসে মনে না হয় যে, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমি নষ্ট করেছি আলস্য করে। এটা তার মনে হতে হবে যে, আমি জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছি মানুষের মহত্তম কল্যাণের জন্য।
পৃথিবীটা যথেষ্ট জটিল। আট বিলিয়ন মানুষ, অগুণিত বিল্ডিং, হাজারো চ্যাঁচামেচি, অযুত-নিযুত গাড়িঘোড়া আর ফুটপাথে বেহেশতি জেওর আর সস্তা চটি বইয়ের সম্মিলিত সমাহার আমাদের মাথা বনবন করে ঘুরিয়ে দেয়ার জন্যে যথেষ্ট।
বাসের এক সিটে দুই জন যাত্রী বসে আছেন। একজন এমনি বসে আছেন এবং আরেকজন সিগারেট টানছেন।
অপর যাত্রী সিগারেট খোরকে বাসের ভেতরের একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "ভাই দেখেন না, লেখা আছে, ধূমপান নিষেধ।"
... সেটা শুনে সিগারেট খোর আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন।"
সেটা দেখে অপর যাত্রী চালকের কাছে গিয়ে বলছে, "চালক ভাই, আমার পাশের সিটের ঐ ভদ্রলোক ধূমপান করছেন ...এবং আমার সমস্যা হচ্ছে, আপনি একটু বিষয়টা দেখবেন।"
তাই শুনে চালক বাসের ভেতরের আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা বলবেননা।"
বাংলাদেশ চলছে এভাবেই, সবাই আইন দেখায়, কিন্তু কেউই আইন মানেনা ।।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



