
সামুর সকল ব্লগার মিলে সামু একটি বিশাল পরিবার।
এই পরিবারের সবাই শিক্ষিত এবং রুচিশীল। এবং খুব মেধাবী। তাদের চিন্তা ভাবনা থেকে বুঝা যায়- তারা দেশ নিয়ে খুব ভাবেন। এই বিশাল পরিবারের সদস্যরা দেশের সমস্যা নিয়ে ভাবেন এবং সমাধানের পথ খুঁজেন।
আমার পক্ষ থেকে সামুর সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ যেন হয় অনাবিল সুখ, শান্তি ও নিরাপদ। আসুন আমরা সবাই গরিব দুঃখি অসহায় মানুষের সাথে ঈদ উদযাপন করি, সঠিকভাবে ঈদ উল আযহাকে উপভোগ করতে চেষ্টা করি।
এই আনন্দঘন মুহূর্তে সকলের জীবন সুখী ও সুন্দর হোক। আমাদের মাঝে বিরাজমান পশুত্ব-ক্রোধ-হানাহানি-লোভ-পরশ্রীকাতরতা তথা সকল অশুভ ইচ্ছে ও বাসনার কোরবানি হোক। পবিত্র ঈদুল আযহা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক এটাই কামনা করছি।
এবারের ঈদে বিগত দিনের হতাশা, গ্লানি ও দুঃখ মুছে যাক। সবার জন্য সহজ ও সুন্দর হোক আগামী দিনের পথচলা।
'সামুর' সকল সম্মানিত সদস্যকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মুবারক। ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



