somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একজন পাগল ও আমি

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছেলেটি কিভাবে পাগল হয়ে গেল আমি জানি। তবে জানার চেষ্টা করছি। কোনো প্রশ্ন করলে উত্তর দেয় না। কি যেন ভাবে। কি যেন মনে করতে চেষ্টা করে। প্রায়ই আমার সাথে রাস্তায় দেখা হয়- আমি কথা বলি না। গত কয়েকমাস ধরে পাগলটির সাথে ঘনঘন দেখা হচ্ছে। গত মাসে আমি পাগলটিকে বললাম কিরে কি খবর? পাগলটি একটু হাসলো। আমি বললাম চা খাবি? পাগলটি বলল স্পষ্ট উচ্চারনে বলল, আমি চা খাবো রাজীব। তারপর একটা সিগারেট।

আমি প্রচন্ড অবাক হলাম। পাগলটি আমার নাম জানে! হঠাত আমার অতীত দিনের কথা একটু একটু করে সব মনে পড়তে লাগল। ছোটবেলায় আমি এই পাগলটির সাথে সানরাইজ স্পোটিং ক্লাব মাঠে ফুটবল খেলেছি। খুব ভালো ফুটবল খেলতো ছেলেটি। ডিফেন্সে সে একাই একশো। একবার তার পায়ে বল গেলে, সে আর কাউকে পরোয়া করতো না। গোল নিশ্চিন্ত। অনেক টুনামেন্টে আমরা চাম্পিয়ন হয়েছি। আমি ভালো গোলকিপার ছিলাম। আমরা একই এলাকায় থাকতাম। আমার চোখে এখনও ভাসে- ছেলেটি খুব ফর্সা ছিল। খুব বুধিমান ছিল।

একদিন বিকেলে আবার দেখা। কিন্তু নামটি আমি কিছুতেই মনে করতে পারছি না। ছেলেটি আমার নাম মনে রেখেছে। আমি কেন নামটি ভুলে গেলাম? চলো চা খেয়ে আসি বললাম আমি। দুইজন চা খাচ্ছি। আমি বললাম, তোমার কি মনে আছে- আমরা ছোটবেলায় ফুটবল খেলতাম? তুমি খুব ভালো খেলতে। ছেলেটি একটু হাসলো। আমি বললাম, তুমি কোথায় থাকো? তোমার বাবা মা ভাই বোন কোথায়? সে আমার কোনো প্রশ্নেরই জবাব দিল না। শুধু কি যেন ভাবে। আমি চায়ের দোকানে বলে দিয়েছি- এই ছেলে যতবার চা খাবে, বা যা খুশি খাবে, বিল আমি দিব। কিন্তু ছেলেটি কখনও কিছু খায়নি।

ঈদের দুই দিন পরে- হঠাত পেছন থেকে ডেকে বলল- রাজীব কেমন আছো? আমি বললাম বেশ ভালো আছি। ছেলেটিকে দুই শ' টাকা সাধলাম। সে টাকা নিল না। বলল, আমি টাকা দিয়ে কি করব? আমার টাকার দরকার নেই। এক কাপ চা খাওয়াতে পারো। ঠিক এমন সময় পরিচিত এক বখাটে এসে আমাকে বলল- চলো রাজীব বটতলায় যাই আড্ডা দেই। আমি বললাম না যাবো না। তবু বখাটেটা আমাকে জোর করছে। এই দেখে পাগলটি রেগে গিয়ে ক্ষিপ্ত মেজাজে বলল রাজীব ভাইয়ের হাত ছাড়। আর একবার জোর করবি তো- টান দিয়ে কলিজা বের করে ফেলব হারামজাদা। বখাটে ভয় পেয়ে দ্রুত চলে গেল। আমার জন্য তার তীব্র ভালোবাসা এবং আন্তরিকতা দেখে আমি মুগ্ধ! আগেও দেখেছি- চায়ের দোকানে সে দোকানদারকে বলে- রাজীব ভাইকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে কাপ ধুয়ে চা দাও। খবরদার ময়লা কাপে চা দিবে না।

সন্ধ্যায় আজ আবার দেখা। আমাকে দেখেই হাসি মুখে এগিয়ে এলো। আমি বললাম, কিছু খাবি? বলল হুম খাবো। রুটি আর কাবাব। আমি চা খেলাম, সে রুটি আর কাবার খুব মন দিয়ে খেল। খেতে খেতে আমার সাথে গল্প করলো। রাজীব তোমার ব্যবসা কেমন চলছে? কত টাকার মালিক হয়েছো? জায়গা জমি কিছু কিনেছো? আমি বললাম, তুমি আর একটা রুটি নাও। সে বলল তোমার কোনো শত্রু আছে? থাকলে আমাকে বলবা শিক্ষা দিয়ে দিব। আমি বললাম, এই পৃথিবীতে আমার কোনো শত্রু নেই। সবাই আমার বন্ধু। যাই হোক, শোনো আমি কিছুতেই তোমার নাম মনে করতে পারছি না। বলতো তোমার নামটা কি? সে বলল আমার নাম পাগল। তারপর খাওয়া শেষ না করেই উঠে চলে গেল।

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×