
১। ঘটনাটা হয়তো এই রকম-
--বাজারে যাও। মেয়ে জামাই আসছে।
হাত তো একদম খালি!
--তাহলে জাল নিয়ে যাও, দেখো কিছু মাছ পাও নাকি। মেয়ে জামাইকে তো মরিচ লবন দিয়ে ভাত দিতে পারি না।
অনেকবার জাল ফেলা হলো। কিন্তু মাছ আর উঠে না।...

২। বাংলাদেশের প্রতিটা গ্রাম একই রকম-
সহজ সরল সুন্দর।

৩। একটি গ্রামের রাস্তা। এখন আপনারাই বলুন- ছেলে মেয়েরা স্কুলে যাবে কি করে? অসুস্থ মানুষ হাসপাতালে যাবে কি করে? তারপরও বলবেন- দেশ উন্নয়নের মহাসড়কে।

৪। পাট বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। সীমাহীন কষ্টের পর এই পাট পাওয়া যায়। এক মন সোনালী আঁশ বিক্রি হয় ১৮০০ টাকা।

৫। গল্পটা এই রকমঃ
ভ্যান চালক বাবা তার দুই ছেলে মেয়েকে নিয়ে বাজারে গেলেন।
বাবা বললেন, বল কি মাছ নিবি?
ছেলেটা বলল বড় মাছ বাবা।
বাবা একটা পাঙ্গাশ মাছ কিনে ফেললেন।
বড় মাছ দেখে ছেলে মেয়ে দু'টি মহা খুশি। অনেকদিন পর মাছ দিয়ে ভাত খাবে।
আস্তো একটা গেন্ডারিও কিনে দিলেন বাবা।

৬। ছোট ছোট মাছ ধরা পড়ে, সারাদিনে দুই কেজি মাছও ধরা পরে না। ছোট মাছ গ্রাম দেশে খুবই সস্তা।

৭। বিকেলে মেয়েটা একা একা খেলছিল। মেয়েটা কিছুতেই ছবি তুলবে না। আর আমি একটা ছবি তুলবই।

৮। দেশ উন্নয়নের মহাসড়কে। অথচ বাশের সাঁকো'র অভাব নেই। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে এই সাঁকো ছাড়া উপায় নেই।

৯। ছেলে মেয়েরা কত কষ্ট করে স্কুলে যায়। বৃষ্টির দিনে মাটির রাস্তায় আছাড় খায়।

১০। গ্রামের বুদ্ধিমান লোকেরা খালি জায়গা গুলোতে গাছ লাগায়। ব্যাপারটা আমার খুব ভালো লাগে।

১১। তিনটা ছাগলের ঘটনাটা এই রকমঃ
এই ছাগল গুলোর মালিক মাঠে নিয়ে এদের ছেড়ে দিয়েছে। কিন্তু তিনটাই মারাত্মক অলস। হেঁটে হেঁটে ঘাস খায় না। দাঁড়িয়ে থাকে। না খেলে তো শুকিয়ে যাবে, শেষে মালিক নিজে মাঠ থেকে ঘাস কেটে এনে খেতে দিয়েছে। এখন খাচ্ছে। কিন্তু এর মধ্যে একটা আবার খুব বেশি অলস। সে বসে খাচ্ছে।

১২। ঢাকা শহরে এরকম আমিত্তি পাওয়া যায় না। গ্রামের হাটে পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




