
আপনারা কি কখনো দেখেছেন?
ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় একটা বিশাল হাতি ভিক্ষা করে বেড়ায়! সে প্রথমে কোনো দোকানের সামনে গিয়ে শূর দিয়ে লম্বা করে একটা সালাম দেয়। (আসসালামুয়ালাইকুম) তো আর বলতে পারে না, তবে কেমন যেন একটা শব্দ করে। টাকা না দেয়া পর্যন্ত সে দোকানের সামনে থেকে নড়ে না।
লোকজন প্রচুর টাকা দিচ্ছে। হাতিটি টাকা নিজের কাছে রাখছে না। শূর উঁচু করে পিঠে বসে থাকা তার মালিকের কাছে দিয়ে দিচ্ছে।
হাতিটার অনেক বুদ্ধি। সে রাস্তা দিয়ে যাচ্ছিল। জ্যামে পড়ল। তখন সে বুদ্ধি করে বাসের জানালা দিয়ে তার শূর ঢুকিয়ে দিল। বাসের যাত্রীরা খুশি মনে তাকে টাকা দিল। তারপর সে লম্বা জ্যামে দাঁড়িয়ে না থেকে ফুটপাত দিয়ে হাটা শুরু করলো।
পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র প্রানী হচ্ছে হাতি। কি বিশাল অথচ কোনো অহংকার নেই। মানুষের অনেক কিছু হাতির কাছ থেকে শেখার আছে।
আমার যদি এই রকম একটা বিশাল হাতি থাকতো! রোজ সকালে হাতির পিঠে করে অফিস যেতাম। বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যেতাম। নিজের হাতে গোছল করিয়ে দিতাম, খাইয়ে দিতাম।
আচ্ছা, একটা হাতির দাম কত? কোথায় কিনতে পাওয়া যায়? হাতি রক্ষায় উদ্যোগ নিতে হবে জরুরি ভিত্তিতে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



