
গ্রামের নাম ধুতরা।
ডিসেম্বর মাস, ভয়াবহ ঠান্ডা। তখন আমার ৮/১০ বছর বয়স হবে।
আমার'ই বয়সী একদল ছেলে এসে বলল, শহর থেকে আসছো? চলো আমাদের সাথে- মজার এক খেলা খেলবো।
রাত এগারোটা।
নদীর কাছে গেলাম। ঘাটে একটা নৌকা বাঁধা। নৌকা ভরতি পাট। গ্রামের ছেলে গুলো আমার হাতে একটা মশাল দিয়ে বলল- যাও পাট গুলোতে আগুন লাগিয়ে আসো।
আমি বললাম, এটা আবার কেমন খেলা? গ্রামের ছেলে গুলো বিশ্রী ভাবে হেসে উঠলো, আর বলল- শহরের ছেলে ভয় পেয়েছে।
এই কথা শুনে আমার খুব রাগ হলো, সাথে সাথে নৌকা ভরতি পাটে আগুন লাগিয়ে দিলাম। ঠিক তখন গ্রামের ছেলেগুলো পালিয়ে গেল। এদিকে দাউ দাউ করে পাটে আগুন ধরে গেছে। সকালে এই নৌকা বোঝাই পাট গুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।
হঠাৎ করে শুনি দুইজন লোক চিৎকার দিচ্ছে। তারা শীত থেকে বাঁচার জন্য পাটের ভিতরে ঢুকে শুয়ে ছিল। তাদের গায়ে আগুন লেগে গেছে। তারা পানিতে লাফ দিল। এবং জানে বেচে গেল। কিন্তু পাট গুলো সব পুড়ে গেল।
এই অপরাধবোধ আজও আমাকে কষ্ট দেয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


