
১। মহাত্মা গান্ধী বলেছিলেন, দুর্বল কখনো ক্ষমা করতে পারে না। আজ তাই তোমরা শক্ত হও। শৈশবের ক্ষতের যা প্রভাব আজকের জীবনে পড়ছে, তা কাটিয়ে ওঠো। আজ থেকে শোনা যাক এক নতুন সংগীত। সে সংগীত শিশুদের হাসির। চলো সবাই মিলে সারিয়ে তুলি এই পৃথিবীর যত ক্ষত, বেদনা। সবাই সুখী হও।
২। গাছপালা আমার অনেক ভালো লাগে । জগদীশ বোস গাছপালার মধ্যে প্রাণ আবিস্কার করেছিলেন । সারা দুনিয়ার বোকা লোকেরা এক বাঙ্গালীর কাছে শিখেছিল এই মহান সত্য, তবু নোবেল প্রাইজ দেয়নি । আমার হাতে ক্ষমতা থাকলে জগদীশ বাবুকে চারবার নোবেল প্রাইজ দিতাম । গাছপালার প্রাণ যে কত বড় আবিস্কার তা কেন যে তেমন স্বীকার করল না বিদেশীরা !
৩। একটা পত্রিকা পড়লে যাকে দেবতা মনে হয়, অন্য পত্রিকা দেখে তাকেই দানব ভাবা হয়। এটা হলো জনমতকে নিয়ন্ত্রণ করার জন্য মিডিয়ার একটা কৌশল।
৪। কোন স্ত্রীকে সফরে সাথে নিবেন সেজন্য রাসূল (স) লটারী করতেন। যেভাবে আম্পায়ার বা রেফারীগণ লটারী করে থাকেন।
৫। এমন কি কোনো গান আছে- যে গানে নদী আর নদীর ঢেউয়ের কথা আছে, আকাশ ভরা কালো মেঘের কথা আছে, মানব-মানবীর ভালোবাসার কথা আছে, বিরহের কথা আছে । যে গান শুনে বুকের ভেতর হাহাকার করে উঠবে ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


