somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় সামুর ব্লগারবৃন্দ এবং আমার জবাবদিহিতা

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বচ্ছ কাচের মতো কড়া রোদ উঠেছে আজ।
বালিভাজা গরম চারিদিকে। তবে পরিচ্ছন্ন সুন্দর একটি দিন। চারিদিক কেমন ঝকমক করছে! সকালে ব্লগে ঢুকেই মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। এক ব্লগার খুব বাজে মন্তব্য করেছে। বনানী বাজারের সামনে পাথরের মতো চুপচাপ বসে আছি। কি করবো ভেবে পাই না। কিন্তু শরীর জ্বলে, হাত পা নিসপিস করে। হয়তো অর্থহীন এক উত্তেজনা। কঠিন এই শহরের আস্তরণ, মানুষের মনে এবং ঘটনাবলী- এর কোথাও আঁচড় কামড়ের দাগ বসে না। পৃথিবীর যাবতীয় অপমান- বাস্তবিক আমি ভুলতে চাই।

ব্লগ আমার কাছে একটা শান্তির জায়গা। পরিছন্ন বিনোদনের জায়গা। নিজের মনের সুখ দুঃখের কথা ব্লগে সবার সাথে শেয়ার করি। একটা সত্যি কথা বলি- নিজের মনের দুঃখ, কষ্ট, হতাশা বা আনন্দ গুলো ব্লগে শেয়ার করে আমি অনেক আনন্দ পাই। কিন্তু কিছু দুষ্টলোক ব্লগে আমার শান্তি আনন্দ নষ্ট করে দিচ্ছে। তারা খুবই কুৎসিত মন্তব্য করে আমার আনন্দের বিঘ্ন ঘটায়। তাদের যদি আমার পোষ্ট ভালো না লাগে, তাহলে তাদের পড়ার দরকার নেই। দরকার নেই আমার পোষ্টে আসার। একজন আধুনিক মানুষ, একজন শিক্ষিত মানূষ এত কুরুচিকর মন্তব্য লিখেন কি করে আমি ভেবে পাই না। আমি তো আমার শত্রুকেও সম্মান দিয়ে কথা বলি। আমি মনে করি, যারা ব্লগের পরিবেশ নষ্ট করবে তাদের কান ধরে ব্লগ থেকে বের করে দেয়া উচিত।

অনেকেই আমাকে বলেন, আমি পোষ্ট করি, কিন্তু মন্তব্য করি না। এই কথাটা একেবারেই ভুল। আমি প্রচুর পোষ্ট পড়ি এবং যে পোষ্ট গুলো বেশী ভালো লাগে- সেগুলোতেও মন্তব্য করি। মন খুলে মন্তব্য করি। এ পর্যন্ত প্রায় মন্তব্য করেছি: ৪৮৮৩টি। আমি আগেও বলেছি, আজ আবার বলছি- কেউ যদি আমার পোষ্টে সুন্দর মন্তব্য করে এবং মন্তব্যে প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই উত্তর দেই। একজন মন্তব্য করলো- 'ভালো হয়েছে' অথবা 'সুন্দর' - ভালো বা সুন্দর কথার মন্তব্যের উত্তর আমি কি দিবে ভেবে পাই না। তাদের এই ধরনের মন্তব্য গুলোর উত্তর আমি দেই না। আর যারা রুচিশীল মন্তব্য করেন এবং তাদের মন্তব্যে প্রশ্ন থাকে- তখন আমি মন্তব্য পড়া মাত্র উত্তর দেই। উত্তর দেয়াটা অবশ্যই একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখনও থেকে আমি আরও বেশী মন্তব্য করবো।

আচ্ছা, আমি ধরেই নিলাম- আমি মন্তব্যের উত্তর দেই না। এই জন্য আমাকে কুৎসিত কথা বলবেন মন্তব্যের ঘরে? এটা কি রকম ভদ্রতা? আমি সকাল ৮ টায় বাসা থেকে বের হই। রাত ৮ টায় বাসায় ফিরি। অফিসের কাজে সারা দিন প্রায় বাইরেই থাকতে হয়। বাসায় ফিরে এত ক্লান্ত লাগে যে কিছু লিখতে বা পড়তে ইচ্ছা করে না। কিছু লেখা বা মন্তব্য করার খুব একটা সময় পাই না। এই এত ব্যস্ততার মাঝেও আমি ব্লগ লিখি, মন্তব্য করি। কিন্তু কেউ যখন কুৎসিত মন্তব্য করে- তখন কলিজাটা ছিড়ে যায়। আর সামুর কর্তা ব্যাক্তিরা যখন দুষ্ট ব্লগারের মন্তব্যের কারনে কোনো ব্যবস্থা নেয় না, তখন খুব কষ্ট হয়। আমি তো গত ৯ বছরে কোনো ব্লগারকে অপমান করে বা কষ্ট দিয়ে মন্তব্য করিনি। তাহলে আমাকে কেন বাজে মন্তব্য করা হবে? আমি জানি কিছু দুষ্টলোক সব জাগায়ই থাকে। মক্কা মদিনায়ও আছে। কথায় আছে না, একটা কানি বকের জন্য পুরো বিলের সব বকের দোষ হয়। আবার এমন কথাও আছে- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কাজেই দুষ্ট ব্লগাদের বর্জন করাই উচিত। আমি তো মনে করি সমাজের সব অপকর্মের জন্য ব্লগ হলো হাতিয়ার। সব গুলো সংবাদ মাধ্যম কোনো না কোনো দলের। ব্লগাররা কোনো দলের না। তারা নিরপেক্ষ। এই নিরপেক্ষ ব্লগররা শুধু সমস্যার কথা বলেনা, সমাধানের কথাও বলেন।

আমি মনে করি, ব্লগে আমার সবচেয়ে বড় দোষ- আমার লেখার সাথে আমার শিরোনামের মিল থাকে না। একেবারেই থাকে। এর কারনটা আমি ব্যাখ্যা করছি- কাজের ফাঁকে ফাঁকে আমি ব্লগ লিখি। একেক সময় একেক রকম মন মানসিকতা কাজ করে। কোনো লেখাই আমি একেবারে লিখতে পারি না। তাই লেখার সুর কেটে যায়। এদিকে প্রতিদিন কমপক্ষে একটা ব্লগ না লিখলে আমার ভালো লাগে না। প্রচন্ড অস্থির লাগে। তাই বিভিন্ন সময়ে টুকরো টুকরো লেখা গুলোই ব্লগে দিয়ে দেই। তাই শিরোনামের সাথে লেখার বিষয় বস্তুর কখনই মিল থাকে না। আবার লেখা গুলোতেও উপরের প্যারার সাথে নিচের প্যারার মিল থাকে না। যাদের আমার পোষ্ট ভালো লাগে না, তারা পড়বেন না, তাহলেই তো হলো। বাজে মন্তব্য করার কি দরকার? আর যদি লেখার মধ্যে আমার ভুল থাকে- তাহলে অবশ্যই বলবেন- আমি সাথে সাথে শুধরে নিবো। তবে আমি মনে করি যারা বাজে ভাষায় যারা মন্তব্য করে তাদের ব্লগ থেকে মন্তব্য করার অধিকার বন্ধ করে দেয়া উচিত।

সামু একটি ব্লগ। একটি পরিবার। আসুন আমরা সবাই আমাদের প্রিয় এই ব্লগে মিলেমিশে থাকি। সবার জন্য শুভ কামনা। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×