
জীবনের ছুটে চলা, জন্ম থেকে মৃত্যু... " - ছবিটা একই সাথে আমাদের অনেক কিছুই শিখাচ্ছে...
১। আমাদের জীবনের আয়ু তো সীমিত। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। বইটি পড়ার আগে ভাবতে হবে আমি এই বইটি কেন পড়ব, বইটি থেকে কী চাই। যা পড়া হয়, তা আত্মস্থ করা গুরুত্বপূর্ণ। বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন। বই পড়া শেষে সারমর্ম টাইপের উপলব্ধি ও শিক্ষা লিখে ফেলা যেতে পারে যা হয়ত নিজের এবং অন্যদের কাজে লাগতে পারে। টেলিভিশন দেখে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না।
২। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে একটি সংলাপ আছে যে, 'এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কী দুর্গতি আছে। 'আমার মনে হয় একশটি বাক্যে যা বলা যেত না তিনি একটি মাত্র বাক্যে বা সংলাপে তা বলে দিয়েছেন।
৩। যাদু আমার প্রিয় একটি বিষয়-
পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, মানুষ কেটে দু'টুকরো করা অথবা শূন্যে ভেসে থাকা।
এই সব ম্যাজিক দেখে আমি মুগ্ধ!
দিনের পর দিন ভাবতাম- কিভাবে করে? কিভাবে সম্ভব?
এই সব ম্যাজিকের ট্রিকস গুলো জানার পর- আমি অবাক!! এত সহজ। কিন্তু কখনও তো আগে এই কৌশল গুলো ধরতে পারিনি।
৪। মানব দেহের মধ্যে প্রানটা কোথায় থাকে? খুব জানতে ইচ্ছা করে মানুষের আত্মাটা শরীরের ঠিক কোথায় থাকে? ডাক্তাররা কি জানেন?
প্রায় সব ধর্মেই আত্মার কথা বলা হয়েছে।
৫। নতুন কোনো লেখকের বই বের হলে, সবাই তাকে শুধু শুভেচ্ছা আর অভিনন্দন জানায়। ব্যাপারটা খুব দুঃখজনক।
সহজ সরল সত্য কথা হলো- লেখকরা শুভেচ্ছা আর অভিনন্দন চায় না। চায় সবাই এক কপি করে বই কিনুক।
শুভেচ্ছা আর অভিনন্দনওয়ালারা দয়া করে বই কিনতে শিখুন।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



