somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঔপন্যাসিক স্বকৃত নোমান

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্বকৃত নোমান ভাই আমার খুবই একজন প্রিয় মানুষ। তার সাথে আমি দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছি। কাজের ব্যাপারে উনি খুব সিরিয়াস। যতই ঘনিষ্ঠতা থাক। বর্তমানে তিনি বাংলা একাডেমিতে কাজ করছেন। একবার ভয়াবহ অর্থ কষ্টে পড়লাম। বিয়ে করেছি। চাকরি নেই। ঠিক তখন নোমান ভাই ফেরেশতার মতোন এসে- আমাকে ডেকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। এইচএসবিসি-কালি ও কলম কথাসাহিত্য পুরস্কার ও ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন। এছাড়া আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন। তার উপন্যাস বেগানা, হীরকডানা ও কালকেউটের সুখ পাঠকনন্দিত। এক আকাশ ভালোবাসা আর অত্যন্ত পরিশ্রমের সঙ্গে লেখেন। উপন্যাস লেখার আগে- তিনি শশীরীরে নিজের চোখে জায়গা গুলো দেখে আসেন।

এবারের বইমেলাতে নোমান ভাইয়ের ''উপন্যাসের পথে'' বইটি আমার মন কেড়েছে। অসাধারন লিখেছেন। আমি মুগ্ধ! বইটি বের হয়েছে- আলোঘর প্রকাশনা থেকে। আমি মনে করি, বইটি যে পড়বে তার'ই ভালো লাগবে। এই বই থেকে কয়েকটি লাইন আপনাদের জন্য তুলে দিলাম- ''এখন তুমি আমাকে প্রশ্ন করতে পার, আমি কেন উপন্যাস লিখি। উত্তরটা হচ্ছে এই, ‘আমি বিস্তর কথা বলতে চাই। আমার কথার পরিমাণ এত বেশি যে, শিল্পের অন্য কোনো মাধ্যমে―যেমন কবিতা, গল্প, নাটক, গান―তা ধরা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি উপন্যাস লিখি। কিংবা এমনও হতে পারে, উপন্যাসে আমি কথা বলতে যতটা স্বচ্ছন্দ্য বোধ করি, শিল্পের অন্য কোনো মাধ্যমে ততটা করি না। তাই আমি উপন্যাস লিখি। কিংবা এমনও হতে পারে, গল্প শোনার আকাক্সক্ষা মানবসভ্যতার আদিম কাল থেকে আধুনিক কাল অবধি চলে আসছে। আমার রক্তের মধ্যে সম্ভবত সেই গল্পকারের রক্ত প্রবাহিত, আদিকালে যে গল্প শুনিয়ে মানুষকে বিমোহিত করত। আমি সম্ভবত তারই উত্তরাধিকারী।''

আমার বিয়ের অনুষ্ঠানেও নোমান ভাই এসেছিলেন। অনেকদিন নোমান ভাই এর সাথে দেখা হয় না। অবশ্য কয়েক মাস আগে বাংলা একাডেমি গিয়েছিলাম- তখন নোমান ভাইয়ের সাথে দেখা হয়েছিল। একবার বেশ কয়েকজন মিলে তার সাথে মাওয়া গিয়েছিলাম। সেদিন আমরা বসবাই খুব মজা করেছিলাম। আমার প্রথম বই 'বিকল্পহীন রবীন্দ্রনাথ' তিনিই এক প্রকাশককে ছাপাতে বলে দিয়েছিলেন। আমি অসংখ্য ছবি তুলেছি নোমান ভাই এর। একবার তার সাথে আড়ং এ গেলাম। আমি তাকে শার্ট পছন্দ করে দেই। শেষে আমরা একটা রেস্টুরেন্টে বসে চা নাস্তা খাই। এমন অসংখ্য সৃতি আছে নোমান ভাইয়ের সাথে আমার।

তিনি একজন প্রানবন্ত মানুষ। হাসি খুশি। খুব আড্ডা দিতে ভালোবাসেন। ঘুরে বেড়ানো তার খুব প্রিয়। তার জন্ম ১৯৮০ সালে। ফেনী'তে। তার স্ত্রী নাসরিন নাজু ও মেয়ে সাকী।



সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×