somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি তো একসময় ভাবতাম লিখে লিখে পৃথিবীটা বদলে দিবো, এখন মনের মধ্যে জোর পাই না ...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। নিউ মার্কেটে এক বিকেলে হাজার লোকের ভিড়ে আমি দু'টি মানুষকে দেখছিলাম । শ্যামলা একটি মেয়ে, সুন্দর মুখশ্রী । সে একটি গাঢ় নীল রঙের শাড়ি পরেছে । তখন সন্ধ্যা হয় হয় । তবু তার চোখে সোনালী ফ্রেমের চশমা ছিল । মেয়েটির পাশে একজন বয়স্ক মহিলা । সাদা শাড়ি তার পরনে, মুখে এক আকাশ বিষন্নতা । একটা ফাজিল রিকশাওলা তার সাথে খারাপ ব্যবহার করছিল । আমি কাছে গিয়ে শুনলাম-বয়স্ক মহিলা বলছে- এতো ভাড়া চাইছো কেন ! ওই ভাড়ার চেয়ে কমে সিএনজি তে আসা যেত । রিকশাওলা তাকে অপমান করার জন্যই চেঁচিয়ে বলল- হেঁটে গেলে আরো সস্তা হয় । হেটেই চলে আসতেন ! বয়স্ক মহিলাটি বললেন- শহরে নতুন এসেছি বলে...তোমরা ঠক, প্রতারক । হঠাৎ নীল শাড়ি পরা মেয়েটি বয়স্ক মহিলাটর হাত ছুঁয়ে বলল- বাদ দাও মা । মেয়েটির গলা এমন ভদ্র, এত সুন্দর ! যেন পৃথিবীর কারো উপর সে কখনো রাগ করেনি ।তারপর বয়স্ক মহিলাটি বলল- আমি আমার অন্ধ মেয়েটিকে নিয়ে বেরিয়েছি বলে...! আমি রিকশাওলাটিকে ধমকাতে পারতাম । কিন্তু আমি কিছুই পারি নি ।

২। একজন আমাকে বললেন- তুমি নাস্তিক, ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না ।
আমি বললাম, নাস্তিকের কোনো ঈশ্বর থাকে না।

৩। নতুন লেখকের প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন- প্রচুর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে সব গল্পই লেখা হয়ে গেছে, কিছুই বাকি নেই। কেবল পুরনোকেই নতুন করে উপস্থাপন করা। একজন যখন লেখালেখি করতে আসবে পৃথিবীর তাবৎ লেখক তখন তার প্রতিদ্বন্দ্বী। সকলের সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হবে।

৪।
# প্রশ্নপত্র ফাঁসের এই চলমান প্রবনতা ধীরে ধীরে আমাদের পঙ্গু করে দিচ্ছে।
# ভাষার মাস চলছে- প্রতি মুহূর্ত আমরা ভাষার বারোটা বাজিয়ে দিচ্ছি। নাটক, সিনেমা এবং সাহিত্যে। দেখার কেউ নেই।
# বইমেলা চলছে- দুইটা তিনটা বই বের করেই এক একজন নিজেকে কথাসাহিত্যিক ভাবতে শুরু করেছেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০
৩৪টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×