
১। নিজেদের ছবি তুলতে আমার ভালো লাগে না। সুরভি বারবার অনুরোধ করে। বেচারিকে খুশি করতেই তার সাথে ছবি তুলি।

২। গতকাল পরিবারের সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম। জিন্দা পার্ক। আমার একটুও ভালো লাগে নি। তবে বাচ্চারা খুব আনন্দ করেছে

৩। দুপুরে সবাই 'মাটির ঘর' নামক রেস্তোরায় খাওয়া-দাওয়া করি। খবারের প্রচুর দাম। আমি কোনো স্বাদ পাইনি। বসুন্ধরা তিন শ' ফিট থেকে আরও কিছু দূর গেলেই এই রেস্টুরেন্ট পাওয়া যাবে।

৪। বাচ্চারা খুব দৌড়ঝাঁপ করেছে। তারা ক্লান্ত।

৫। দুপুরে খাওয়ার পর। কখন সুরভি পাশে এসে দাড়িয়েছে আর ছোট ভাই আবীর কখন ছবি তুলেছে জানি না।

৬। ছোট ভাই এর ছেলে 'আরিশ'। বিরাট দুষ্ট।

৭। আমাদের পিকনিকের সব লোকজন। সকাল দশ টায় আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল। বের হয়েছি দুপুর এক টায়।

৮। আমার মেয়ে সারাটা দিন খুব-খুব ছোটাছুটি করেছে। ফেরার পথে গাড়িতে আমার কোলে ঘুমিয়েছে।

৯। একলোক জিন্দা পার্কের গেটের কাছে বসে ফরমালিন মুক্ত কলা বিক্রি করছে।
১০।

পার্কের ভেতর অনেক গাছে এরকম সাইন বোর্ড আছে। সাইন বোর্ডে বেশ ভালো ভালো কথা লেখা।

১১। আমাদের দল। সবাই ক্লান্ত। যে যার মতো করে বিশ্রাম নিচ্ছে।

১২। দুইটা পরী। এক পরীর আবার সামনের দাঁত গুলো নেই।

১৩। এক ঝাঁক হাঁস আমাকে দেখেই পানিতে নেমে গেল।

১৪। আমি ও আমার মেয়ে গাছের উপর উঠে বসে আছি।

১৫। শুনেছি এটা লাইব্রেরী হবে। এখনও আজ চলছে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



