somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অসহায় মানুষ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশ উন্নয়নের মহাসড়কে। অথচ বাসে উঠলে কোনোদিন সিট পাই না। দাঁড়িয়ে থাকতে হয়। আজকাল ঘটনা এমন হয়ে দাড়িয়েছে-বাসে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা- বাসে উঠতেই পারি না।

সব গুলো লোক বাসের গেটের সামনে জট পাকিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু বাসের ভেতরে খালি। আমি বুঝি না সব গুলো লোক বাসের গেটের সামনে দাঁড়িয়ে থাকে কেন?

সকালে অফিস টাইম, সবার'ই খুব তাড়াহুড়া থাকে। কিন্তু কিছুতেই বাসে উঠা যায় না। সব লোক বাসের গেটের সামনে জট পাকিয়ে থাকে। ভিতরে বেশ খালি। তারা যদি একটূ চেপে দাঁড়ায়, তাহলে কিছু লোক উটঠতে পারে।কিন্তু নিজে একবার উঠার পর জমিদার হয়ে যায়।



আমি বাসের জানালার সামনে গিয়ে বললাম, প্লীজ আপনারা একটু চেপে দাঁড়ালে আরও দুইজন লোক উঠতে পারে। আপনাদের যেমন গন্তব্যে যাওয়া জরুরী, অন্যেরও জরুরী। শুধু নিজেরটা বুঝলে হবে? মন মানসিকতা পরিবর্তন করুন। তারা আমার কথা শুনেও না শোনার ভান করে।

প্রতিটা দিন একই অবস্থা। একই ঘটনা। কিন্তু আমি যদি একবার বাসে উঠতে পারি তাহলে গেটের সামনে দাড়িতে থাকি না। একদম পেছনে গিয়ে দাঁড়াই। আরেক জনকে উঠার সুযোগ দেই।

ওই বদ গুলো কেন বাসের গেটের সামনে জট পাকিয়ে দাঁড়িয়ে থাকে তা আমি বুঝতে পেরেছি। ওখানে মেয়েদের সিট। জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকলে মেয়েদের সাথে গা ঘষাঘষি করতে পারে। একদম নোংরা মন মানসিকতা। এগুলোকে ধরে থাপ্পড়ানো দরকার।

আমার মতো অনেক লোক এভাবে বাসে উঠতে না পেরে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। তখন আমি তাদের মনে মনে বলি, যারা গেটের সামনে দাঁড়িয়ে থাকে অথচ ভেতরে আরও জায়গা আছে। কিন্তু একটুও সরে দাঁড়িয়ে অন্যকে জায়গা দেয় না তাড়া শুয়োরের বাচ্চা।

বেশ কিছু বাস আছে এরা দাঁড়ায় না। শাঁ করে চলে যায়। যদিও থামে- হেল্পার দরজা আগলে দাঁড়িয়ে থাকে। কাউকে উঠতে দেয় না। জমিদারি একটা ভাব নেয়। বাসের গায়ে লেখা সিটিং সার্ভিস। এদিকে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। অনেকক্ষন পর পর যা-ও দুই একটা বাস আসছে, দরজা লাগানো। হেল্পার মাথা বের করে রাখে। খুব ভাব নিয়া বলে 'সিট নাই' 'সিট নাই', তখন ইচ্ছা করে মাথা বের করে থাকা হেল্পারকে বাস থেকে নামিয়ে কিছুক্ষন পিটাই।

দিনের পর দিন, বছরের পর বছর একই ঘটনা। কিন্তু দেশ নাকি উন্নয়নের মহাসড়কে। আর এদিকে বাসে উঠতে পারি না। সিট পাওয়া তো বিরাট ভাগ্যের ব্যাপার।

মৌচাক মগবাজার ফ্লাই ওভার চালু হয়েছে। কিন্তু তাতে জ্যাম একটুও কমে নাই। বরং আগের চেয়ে জ্যাম এখন বেশি বেড়েছে। আগে সিগনালে থাকতে হতো পাঁচ সাত মিনিট, এখন সিগনালে থাকতে হয় বিশ থেকে পঁচিশ মিনিট। যারা এ রাস্তা দিয়ে আমার মতো প্রতিদিন যাতায়াত করে তারা খুব ভালো করেই জানে এটা নিত্য দিনের ঘটনা। এই যে প্রতিদিন এত কষ্ট লক্ষ লক্ষ মানূষের- তা কি সরকার জনে? মাননীয় মন্ত্রী একবার এসে নিজের চোখে ঘটনা দেখে যান।

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×