somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

যতিহীন দীর্ঘতম

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঠিক বিকেল পাঁচ টায়-
নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছি
দেখি, চারদিকে মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে
খোঁজ নিয়ে জানলাম, হকারদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ
পুলিশ এসেছে, যাকে সামনে পাচ্ছে তার পিঠেই দিচ্ছে।

আকাশে ক্রমশ মেঘের গর্জন-
আমি আকাশের দিকে তাকাতেই, ঝুম বৃষ্টি শুরু হলো
মনটাই আমার খারাপ হয়ে গেল, আজ আসবে না নীলা
বৃষ্টি থামলো রাত আট টায়, কাক ভেজা হয়েছি আমি
সেন্ডেল গিয়েছে ছিঁড়ে, পা টেনে টেনে হাঁটছি বহু কষ্টে
বৃষ্টির দিনে রাস্তায় মুচি পাওয়া অসম্ভব।

এমন হওয়ার কথা ছিল না-
আজ নীলার সাথে খুব জরুরী অনেক কথা ছিল
ফুলার রোডে সুযোগ পেলে একটা চুমু কি দিতাম না
ছাত্রলীগ আর বৃষ্টি আজকের দিনটি দিলো মাটি করে
ছিঃ ছাত্রলীগ, ছিঃ বৃষ্টি, ছাড়বো না তোমাদের আমি।
ইচ্ছে করছে ছেঁড়া সেন্ডেল ফেলে, খালি পায়ে
এক দৌড়ে যাই নীলার কাছে।
নিজেকে বুঝাই, মন শক্ত করো,
পৃথিবী ভালো জায়গা নয়।

( আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কিছু দিন পরপর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। এটা আমার দীর্ঘ দিনের অভ্যাস। আসলে মাথার ভিতরে অনেক অনেক লেখা জমা হয়ে আছে। এগুলো ডেলিভারী না করতে পারলে শান্তি লাগে না। লিখতে বসলেই মাথার ভেতর সব শব্দরা নেচে ওঠে। একটার পর একটা শব্দ বসিয়ে যাই আপন মনে। ভয়ঙ্কর অগোছালো এবং বিচ্ছিরি লেখা মানেই আমার লেখা- তা কি আর আমি জানি না!
ছবিটা আমারই তোলা। হাতটা সুরভি'র।
আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন।)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×