
ভর দুপুরবেলা সে এসেছে তার সাথে লেকের ধারে
ছেলেটা বলল, কফি খাবে, মেয়েটি বলল, না বাদাম
চলো ওই বেঞ্চটাতে বসি, বেঞ্চে নয় ঘাসের উপর
তারা দুইজন ঘাসের উপর বসে পড়লো পা ছড়িয়ে
মেয়েটি বলল, ঘাসের উপর শুয়ে আকাশ দেখি চলো
জানো শুয়ে আকাশ দেখা মানুষের ভাগ্যে খুব কম হয়
দুজন তাকিয়ে আছে স্বচ্ছ নীলকাশে মায়া ভরা চোখে
দুই মুঠো ঘাস ছিড়ে ছেলেটির বুক পকেটে রাখলো
মেয়েটা বলল, পৃথিবীতে এমন কোনো জায়গা আছে
যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, হিংসা নেই, লোভ নেই?
ছেলেটা বলল, তুমি কখনো ফুল ফোটা দেখেছো?
ঠিক এই সময় একজন ভিক্ষুক এসে উপস্থিত হলো
ছেলেটি বিনীত গলায় বলল, খুচরো নেই যে ভাই
মেয়েটি বলল, আমার কাছে অনেক খুচরো আছে।
(আমি কবি না। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। মন ভালো নেই। তাই কিছু একটা লেখার চেষ্টা করেছি মাত্র। দয়া করে কেউ হাসাহাসি করবেন না। ছবিটা আমার। ছয় বছর আগের ছবি। তখন চাকরি বাকরি করতাম না। যখন যা মনে চাইতো তাই করতাম। বড় আনন্দময় সময় ছিল তখন। এখন সব কিছু কর্পোরেট হয়ে গেছে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।)
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



