
আমরা বীরের জাতি এই কথাটি দারুন খাটি।বঙ্গবন্ধু লাল সালাম !৭ই মার্চ লাল সালাম।৭ই মার্চ ১৯৭১। বাঙালী জাতির জীবনে এক যুগান্তরকারী দিন। ৭ মার্চ বঙ্গবন্ধু বাঙালী জাতিকে এমন এক নুতন দিনের স্বপ্ন দেন যা জাতিগত ভাবে আমাদের অন্য ভাবে ভাবতে শুরু করায়।সেদিনই প্রথমবারের মত খোলামেলা ভাবে আমরা পকিস্তানী শাসকদের জানিয়ে দেই আমরা এখন স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত।
মনে রাখবা, ''রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ''। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম''।
জয় বাংলা।
কবি নির্মলেন্দু গুণ শেখ মুজিবের সাত মার্চের ভাষণকে বলেছেন একটি মহাকাব্য। আর সেই মহাকাব্যের মহাকবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ভরাট কন্ঠে ভেসে এলো- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম...
বাংলার সর্বশ্রেষ্ট কবি। কবির ভরাট কন্ঠে ভেসে এলো- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ সর্বকালের শ্রেষ্ট ভাষন। আমি যতবার এই ভাষণ শুনি আমি ততবার মুগ্ধ হই। আমার মা-বাবা এই ভাষনে ছিলেন।
৭ই মার্চের সেই ভাষণের ওপর ভিত্তি করেই রচিত হয় স্বাধীন বাংলাদেশের রূপরেখা। বঙ্গবন্ধু ২২ মিনিট তার জীবনের শ্রেষ্ঠ ও ঐতিহাসিক ভাষণ দেন। আজ থেকে ৪৩ বছর আগে অগ্নিঝরা একাত্তরের এইদিনে বঙ্গবন্ধুই ছিলেন একমাত্র বক্তা। গর্জে ওঠা জাতির পিতার কণ্ঠস্বর আমাদেরকে নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সংগ্রামী করে তোলে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



