somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শিউলী ফুল

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাসে করে যাচ্ছি, ভাগ্য বেশ ভালো সিট পেলাম। হঠাৎ একজন তরুনী মেয়ে উঠলো কিন্তু আর সিট নেই। মেয়েটি খুব সুন্দর।
আমি লাফ দিয়ে উঠে বললাম, আসসালামুয়ালাইকুম, নিন এইখানে বসুন। মেয়েটি হাসি মুখে আমার সিটে বসল। বলল, আপনি কি সব সময় মেয়েদের এই রকম সিট ছেড়ে দেন? আমি বললাম জ্বী ছোটবেলা থেকেই। কিন্তু আমাকে দেখে কেউ কোনোদিন সিট ছেড়ে দেয়নি।

ঘটনা চক্রে আমরা একই জাগায় দু'জন নামলাম। মেয়েটি বলল, আমার খুব ইচ্ছা করছে আপনাকে একটা বার্গার আর কোক খাওয়াই। আমি বললাম চলুন। ঠিক মাথার উপরে সূর্য। কড়া রোদ। একেবারে স্বচ্ছ কাচের মতোন রোদ। আমরা একটা ফাস্টফুডে ঢুকলাম। দোকানে ঢুকার সাথে সাথে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এইসব দোকান গুলোতে সারাক্ষন এসি ছাড়া থাকে। হালকা মিউজিক বাজতে থাকে। বেশ ভালৈ লাগে।

আমি আরাম করে বার্গার আর কোক খেলাম। বেশ ক্ষিধে পেয়েছিল। মেয়েটি কিভাবে বুঝলো কে জানে! মেয়েটি কিছুই খেল না। বলল, আপনার হাতে কাজ না থাকলে আমার সাথে চলুন। সন্ধ্যা পর্যন্ত আমরা একসাথে ছিলাম। মেয়েটির সাথে আমার খুব ভাব হয়ে গেল। মনে হয় আমার মধ্যে একটা সহজ সরল ব্যাপার আছে, খুব অল্প সময়ের মধ্যে আন্তরিকতা হয়ে যায়। গতমাসে মেয়েটি আমস্টারডাম গিয়েছিল। অনেকদিন পর আজ বিকেলে মেয়েটির সাথে দেখা হবে।

মানুষের সাথে মানুষের ঠিক এভাবেই পরিচয় হয়। কেউ কেউ এই পরিচয় শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, কেউ পারে না। আমার সাথেও দীর্ঘদিন কারো সম্পর্ক থাকে না। কিন্তু এই মেয়েটির সাথে যোগাযোগ এখনও আছে। এটা অবশ্যই মেয়েটির গুন। মেয়েটির নাম লীনা। বাবা মার একমাত্র সন্তান। কোনো মেয়ের সাথে গভীর সম্পর্ক হয়ে গেল- তারপর হয় শারীরিক সম্পর্ক। নীলার সাথে আমার গভীর সম্পর্ক। কিন্তু আমি কখনও সেদিকে যাইনি। আমরা কেউ কাউকে ভালোবাসার কথা বলি নাই।

অনেকবার দুইজন পাশাপাশি শুয়েছি। কিন্তু ওই ব্যাপারটা ঘটতে দেইনি। নীলা বেশ কয়েকবার দুর্বল হয়ে পড়লেও- আমি তাকে শিখিয়েছি কিভাবে সংযম ধরে রাখতে হয়। অতি তুচ্ছ ঘটনার মধ্যে দিয়ে আমাদের পরিচয়। নীলার সাথে আমারও আমস্টারডাম যাওয়ার কথা ছিল। ভিসা জটিলতার কারনে যেতে পারিনি। আমস্টারডামের পরিস্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটের চেয়ে, আমাদের দেশের মাটির খানা-খন্দে ভরা পথ আমার বেশি ভালো লাগে। একদিন ভোরে আমি আর লীনা হেঁটে যাচ্ছিলাম। পথে অসংখ্য শিউলী ফুল পড়েছিল। লীনা বলল, আসো তাড়াতাড়ি ফুল গুলো কুঁড়িয়ে নিই। একটু পরেই মানূষ পা দিয়ে মাড়িয়ে ফুল গুলো নষ্ট করে দিবে। আমি সব গুলো শিউলী কুঁড়িয়ে লীনার আঁচলে তুলে দেই।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×