somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

গত সাত দিনে ব্লগ থেকে যা জানলাম

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েকে কোটায় চাকুরী দেয়ার দরকার নেই। 'মেধাবীরা' চাকুরী পাক, আমাদের দরকার মেধাবীদের, মেধাবীরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে।

মেধার জয় হোক, কোটা নিপাত যাক।

কোটা সংস্কার আসলেই খুব জরুরী।
শুধু ছাত্র ছাত্রীরা আন্দোলন না করে তথাকথিত বুদ্ধিজীবিদেরও সময় হয়েছে কোটা সংস্কারের ব্যপারে বলার। অবশ্য যদি তাদের 'বিবেক' থাকে...

২। বিশ্বে কোনকালে পুটিনের মতো এমন ভয়ংকর ক্ষমতাশালী মানব বা দানব, কিছুই ছিলো না। সে যদি মানব সভ্যতাকে ধাুলার সাথে মিশায়ে দিতে চায়, কারো কিছু করার নেই। আগামী ৬ বছর মানব জাতির জন্য খুবই ক্রিটিক্যাল সময়। পুতিন তুখোড় রাজনীতিবিদ। সে বুশ পরিবারকে ছাড়িয়ে যাবে। আগে জানতাম অ্যামেরিকার প্রেসিডেন্টই হল সব থেকে শক্তিশালী কিন্তু পুতিন সব কিছু ওলট পালট করে দিয়েছেন।

পুতিন দুর্নীতিবাজ এটা সবাই জানে। কিন্তু জনগন তাকেই চায়। তার মত লৌহমানব রাশিয়াতে বর্তমানে নেই। মানব জাতীর ক্রিটিক্যাল সময় অনেক আগেই শুরু হয়েছে। পাগলা ট্রাম্প, কসাই আসাদ, কট্টর মোদি...
কসাই আসাদ থেকে মিসাইল ম্যান কিম জং উন, সবাই ক্ষমতা চায়। তার জন্য যদি দেশকে বিকিয়ে দিতে হয়, তবুও।

পুতিন ঠান্ডা মাথার খুনি। বোকা ট্রাম্প রাজনীতি বোঝে না। তাই আগামির বিশ্বকে পরিচালিত করবে রাশিয়া ও চীন। এটা ভবিষ্যৎ পৃথিবীর জন্য খুব একটা সুখবর নয়। কারণ এদের হঠকারী সিদ্ধান্ত বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে।

৩। একটা অনায়াসে জিতে যাওয়া ম্যাচ হেরে গেল বাংলাদেশ। সাকিব খেলোয়ার হিসেবে যতটা সফল, অধিনায়ক হিসেবে ততটাই ব্যর্থ নয়? সৌম্যর মত একজন ব্যটসম্যান কেন শেষ ওভার বোলিং করবে? একজন মাশরাফির অভাব বোধহয় পুরন হবার নয়। রুবেল মনযোগ দিয়ে প্ল্যানিং করেনি। রুবেল একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় বলগুলো করতে পারতো।

তবে লড়াইটা হয়েছে হাড্ডা হাড্ডি।

বাঘের ইমেজ থেকে নাগিনের স্ট্যাটাসে নেমে আসা কোনো ভাবেই গ্রহণ যোগ্য নয়।
তবে সময়ের সাথে সাথে যেভাবে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে চ্যাম্পিয়ন হওয়া আর বেশি দূরে নয়। শুধুমাত্র একটিমাত্র অনুরোধ আমার প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিম এবং সমর্থকদের কাছে - প্লিজ এই জঘন্য কুৎসিত নাগিন ড্যান্স থেকে বিরত থাকুন।

ভাইরাল হওয়া গাভাস্কারের ভিডিও চিত্রটি দেখলাম। অন্ততঃ তার মুখে এসব কথা মানায় না।

প্রথম আলোর আবেগ আর উচ্ছ্বাসটা একটু বেশি। এতে দোষের কিছু নেই।

শ্রীলংকায় এখম মুসলিম বিদ্বেষ চলছে। আর বাংলাদেশ যেহেতু একটি মুসলিম কান্ট্রি, তাই বাংলাদেশের দর্শক বুলু চন্দ্র ঘোষও মারের হাত থেকে রক্ষা পায়নি। শ্রীলংকা ইন্ডিয়া ভাই ভাই, এর মধ্যে বাংলাদেশ কেন ঢুকল - এই জ্বলাতেই তারা জ্বলে পুড়ে শেষ।

৪। ডাক্তারেরা ভেবেছিলেন যে, তিন সামান্য সময় বেঁচে থাকবেন।
ডাক্তার বলেছিল তিনি আর দুই মাস বাঁচবেন। কিন্তু তিনি মারা গেল আরো ৫৪ বছর পরে।
মৃত্যুকে বিলম্বিত করা গেছে, একদিন আটকানোও যাবে।

তিনি মানব সমাজকে অনেক নতুন জ্ঞানের কথা বলে গেছেন, বিশ্ব সম্পর্কে সঠিক ধরণা দিয়ে গেছেন।
উনার শারীরিক অবস্হা ও গবেষণার প্রতি নিবেদিত-প্রাণ দেখে, বিশ্বের সবার মনে উনার জন্য সীমপ্যাথি ছিল।
মানুষকে বিজ্ঞানমনষ্ক করে মানব সভ্যতাকে অনেকটাই এগিয়ে দিয়ে গেছেন।

নতুন হকিংদের জন্ম হোক।

৫। পুরোনো বিমানও সমস্যা না।
আমেরিকায় এখনো ৪০ বছরের পুরান এফ ২৭ বিমান চলছে।
পাইলটকে দোষ দেবার কিছু নেই। হয়তো মৃত্যুর আগ মুহূর্তেও সে বিমানটি রক্ষা করার চেষ্টা করেছে?
'ত্রিভুবন বিমানবন্দর' পৃথিবীর অন্যতম বিপদজনক এয়ারপোর্ট বাট ক্যাপ্টেন আবিদের কাছে ছিল ডালভাত।

বিমান ভ্রমণকালে টেক অফ করার সময়টা সফরের সবচেয়ে বিপজ্জনক সময়। বিশ্বের বেশির ভাগ বিমান দুর্ঘটনা হয়েছে বিমান ছাড়ার ৩ মিনিটের মধ্যে অথবা ল্যান্ডিং বা নামার ৯ মিনিটের মধ্যে।

আমার মনে হয় বাংলাদেশের পাইলটরা সব চেয়ে দক্ষ। কিন্তু পুরাতন লক্কর ছক্কর বিমান চালানো কি আর সহজ কথা। তারপর যান্ত্রিক ত্রুটি যদি থাকে তাহেল তো কথাই নেই।

মালয়েশিয়ায় লং রোডের বাস চালানো হয় একাধিক চালক দিয়ে। এক জন চালক বিশ্রাম নেন । আবার ঘন্টাখানেক পর আরেক জন চালক ড্রাইভিং সিটে বসেন।

দুর্ঘটনা দুর্ঘটনাই। কপালে ছিল...
সমবেদনা ছাড়া জাতির হাতে আর কিছু নেই।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×