
ছবিঃ দৌলতদিয়া ফেরিঘাট।
১। আমাদের জাতীয় সংগীতটা খুব অদ্ভুত!!
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
-------বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠে। আমি যতবার শুনি- আমার চোখ ভিজে উঠে।
২। প্লেটো কবিদেরকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে চেয়েছিলেন।
কবি-সাহিত্যকদের লেখার সাথে তাদের জীবনে কাজের কোন মিল নেই- এই ছিল তাঁর ক্ষোভ।
৩। একটা জীবন্ত হাতির বাচ্চা কেনার খুব শখ। আদর ভালোবাসা দিয়ে বড় করবো। তারপর হাতিটা বড় হলে, পিঠে চড়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো।
৪। আশে-পাশে শিক্ষিত মানুষের কোনো অভাব নেই কিন্ত শিক্ষিত বিবেকের খুব অভাব।
৫। প্রতি ৫০ হাজার ব্লগারের মধ্যে একজন হয়তো ধর্ম নিয়ে টানাহেঁচড়া করেন, তাতে কি বাকি সব ব্লগারই ধর্মবিরোধী নাস্তিক হয়ে যান?
৬। আমি স্বপ্নে দেখলাম, একটি নৌকায় আমি সম্পূর্ণ একা। নৌকায় কোনো দাঁড় নেই, কোনো হাল নেই। অথৈ সাগরে নিঃসহায়ের মত একা ভেসে চলেছি।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



