somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অন্ধকার দেখে জেগেছে পিপাসা

০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। হুমায়ূন আহমেদের নাটকের একটি ডায়লগ ঠিক এই রকম, (এক লোক রাস্তার পাশে চায়ের দোকানে বসে চা আর কেক খাচ্ছে। তার কোনো চাকরি নেই, বেকার।) সে বলছে-
আচ্ছা ভাই, আমাকে দেখে কি মনে হয়- আমি ভালো লোক? না মন্দ লোক?
আমার চেহারা সুন্দর। আমার হাসিও সুন্দর। হা হা হা...হাসি সুন্দর না?
আমি কিন্তু মন্দ লোক। খুবই মন্দ লোক।
এই যে চা আর কেক খাইতেছি হাতে একটা পয়সাও নেই। ব্যবস্থা করতে হবে না? মন্দ মানুষ বলে তো আর না খেয়ে থাকতে পারি না। পৃথিবীর সব মন্দ মানুষ ভালো ভালো খাবার খায়। আমি খাইতেছি একটা পচা কেক।

নাটকটি কি আপনারা দেখেছেন? আমার ধারনা বাংলাদেশের সেরা নাট্যকার হুমায়ূন আহমেদ। এবং সাহিত্যিক। তার প্রতিটা নাটক, প্রতিটা বই আমার অসংখ্যবার করে পড়া। এক আকাশ মুগ্ধ হয়ে তার নাটক দেখি, মুগ্ধ হয়ে তার বই পড়ি। আমার মা'র ধারনা হুমায়ূন আহমেদ আমার মাথাটা নষ্ট করে দিয়েছেন। যখন আমি তার কোনো বই পড়ি বা নাটক দেখি মা বলেন, হুমায়ূন আহমেদ পাগল, তুইও পাগল। কিন্তু আমি যখন নাটক ছাড়ি মা'ও কিন্তু আমার সাথে খুব মন দিয়ে নাটক দেখে আর কুটকুট করে হাসে।

২। আমার কিছু কিছু মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করতে ইচ্ছা করে খুব। সমস্যা হলো আমি খুব বেশি গালি জানি না। দুইটা গালি জানি, শুয়োরের বাচ্চা আর কুত্তার বাচ্চা। দুষ্টলোক গুলোকে ঘুরে ফিরে এই গালি দু'টাই বারবার দেই। ধরুন কেউ বাইক চালাচ্ছে ফুটপাত দিয়ে তখন মনে মনে এই গালিটা দেই। আবার ধরুন কেউ অপ্রয়োজনে হর্ন দিচ্ছে, তখন তাকে এই গালি দু'টা দেই মনে মনে। আমার অফিসে এক শুয়োরের বাচ্চা আছে। তাকে গালি দেই কুত্তার বাচ্চা বলে। আবার কেউ কেউ ব্যস্ত রাস্তায় চরম নির্বোধের মতো গাড়ি পারকিং করে রাখে। এমনিই চিপা রাস্তা। তার পারকিং করে রাখার কারনে লম্বা জ্যাম লেগে যায়। তখন কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে গালি দেই। এটা কি অন্যায়? দুষ্টলোকদের গালাগালি করে বিপুল আনন্দ পাই।

৩। সেদিন হঠা আয়নায় ভালো করে তাকিয়ে দেখি মাথায় বেশ কয়েকটা সাদা চুল দেখা যাচ্ছে। একটুও মন খারাপ হয়নি। বয়স হচ্ছে ভাবতে ভালো লাগছে। ঠিক করেছি আমি কখনও মাথায় কলপ দিব না। নিজেকে বয়স্ক ভাবতে আমার খুব ভালো লাগে। স্কুলের ছেলে মেয়েরাও রাস্তাঘাট বা বাসে আমাকে বলে আংকেল সাইড দিন প্লীজ। তার মানে আসলেই আমার বয়স বেড়েছে। যদিও আমাকে দেখলে মনে হয় আমার বয়স ২২ বছর। আসলে আমার বয়স ত্রিশের উপরে। এযুগের ছোট ছোট ছেলে মেয়েদের বলি- এখন এক কেজি মাংসের দাম পাঁচ শ' টাকা। কিন্তু আমি ছোটবেলায় এক কেজি মাংস কিনেছি ষাট টাকা দিয়ে। এক কেজি পাইজাম চাল কিনেছি বারো টাকা দিয়ে। এখন এক কেজি চালের দাম ৬৫ টাকা। একটা দেশী মূরগী কিনেছি নব্বই টাকা দিয়ে। আর এখন একটা দেশী মূরগীর দাম ৬/৭ শ' টাকা। একটা তন্দুর রুটি কিনতাম এক টাকা দিয়ে। এখন দশ টাকা।

৪। এই যে সামু ব্লগে আমি এতদিন ধরে আছি। কত ঘটনার সুখ দুঃখের সাক্ষী। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্লগারের সাথে কোথাও দেখা হলো না। আড্ডা হলো না। একসাথে বসে চা খেলাম না। ব্যাপারটা মানতে আমার খুব কষ্ট হয়। আমি মনে করি, ব্লগাররা সাধারন মানুষ থেকে আলাদা। আমার বিশ্বাস কোনো ব্লগার ফুটপাত দিয়ে বাইক চালায় না। কুৎসিতভাবে মেয়েদের দিকে তাকায় না। বাসের ভাড়া ৫/১০ টাকা কম বেশি নিয়ে হাউকাউ করে না। তারা দেশের কথা ভাবে। দেশের মঙ্গলের কথা চিন্তা করে। শ্রদ্ধাভাজন চাঁদগাজী সাহেব বলেন, 'ব্লগারদের চিন্তাভাবনা যেকোন লেখকদের তুলনায় অনেক বেশী উন্নত, ব্লগারেরা রিয়েল-টাইমে ঘটে যাওয়া সবকিছুর উপর ভাবছেন, এনালাইসিস করছেন, লিখছেন। আরেকটা বড় ব্যাপার, ব্লগারেরা অনেক কিছুর ব্যাপারে প্রেডিকশান করছেন, যা অন্য ধরণের লেখকদের লেখায় পাওয়া সহজ নয়।' আমি তার সাথে সম্পূর্ণ সহমত।
ব্লগাররা দীর্ঘজীবী হোক। শুভকামনা প্রত্যেক ব্লগারের জন্য।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯
২৮টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দমকা হাওয়া

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫


সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা... ...বাকিটুকু পড়ুন

সংসদে যা ঘটেছে সেটা কি অপ্রত্যাশিত ছিল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৯


দুই দিন আগে কুমিল্লার পরিচিত এক মুদি দোকানে সদাই কিনতে গিয়েছিলাম; সেখান থেকে প্রায়ই বাজার করি। হিসাব মেলাচ্ছিলাম, হঠাৎ তিনি উত্তেজিত হয়ে বলে উঠলেন—"আগামীকাল তো সংসদ! হাসনাত আবদুল্লাহ... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ 'চাঁদগাজী' (সাময়িক পোষ্ট)

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২০



আমি কোনো রকম ভনিতা না করে স্পষ্ট জানতে চাই-
ব্লগার 'চাঁদগাজী' কবে থেকে প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন? তাকে আর কতদিন শাস্তি দিবেন? সরকার পতনের পর কারাগার থেকে... ...বাকিটুকু পড়ুন

আমার কালপুরুষ ভাইয়া

লিখেছেন অপ্‌সরা, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১১:০০


আমার কালপুরুষ ভাইয়া। গত ৭ই মার্চ যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। খবরটা আমি জানার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে। ভাইয়া... ...বাকিটুকু পড়ুন

বিএনপিপন্থী ব্লগারদের বাকস্বাধীনতা হরনের নমুনা

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:১৬

বিএনপির মির্জা আব্বাস অসুস্থ হবার পর কিছু বিএনপি সমর্থক এর দায় খুবই ন্যক্কারজনকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপড় চাপাতে চাইছে !! অসুস্থ মির্জা আব্বাসের ছবি দিয়ে এরকম... ...বাকিটুকু পড়ুন

×