somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি যদি সামু ব্লগের মালিক হতাম !!!

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একবার চোখ বন্ধ করে আপনি ভাবুন। আপনি সামু ব্লগের মালিক। ভাবলে ক্ষতি তো নেই। বাজারে চালের দামও তাতে বৃদ্ধি পাবে না। আমি যখন ভাবি আমি সামু ব্লগের মালিক তখন আমার এক আকাশ আনন্দ হয়। গর্বে বুকটা ফুলে যায়। এক মুহূর্তের জন্য এমনটা ভেবে যদি শান্তি পাই সেটা মন্দ কি? কারো তো কোনো ক্ষতি হচ্ছে না। একটা গল্প আছে, গল্পটা এই রকম- এক বিশাল রাজার বাড়ির পাশে এক দরিদ্র কৃষকের কুড়ে ঘর।। কৃষক মনে মনে ভাবে এই যে বিশাল রাজার বাড়ি, এই যে বিশাল বাঁধানো পুকুর ঘাট, এই যে অতি মনোরম ফুলের বাগান। কাগজে কলমে এসবের মালিক রাজা সাহেব। কিন্তু এসবের সৌন্দর্য রাজার মতো আমিও সমান ভাবে উপভোগ করি। কাজেই এক মুহূর্ত সামু ব্লগের মালিক নিজেকে ভেবে ক্ষনিকের জন্য আনন্দ পাওয়া অবশ্যই নির্দোষ একটা আনন্দ।

আমি সামু ব্লগের মালিক হলে- ব্লগে কোনো দুষ্ট লোক (বদ ব্লগার) রাখতাম না। কানটা ধরে বের করে দিতাম। কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। প্রতি বছর বড় একটা অনুষ্ঠান আয়োজন করে ব্লগ থেকে সেরা তিনজন লেখক নির্বাচিত করতাম। এবং তাদের প্রত্যেককে নগদ অর্থ দিয়ে সম্মানিত করতাম। সাথে সার্টিফিকেট ও ক্রেস্ট। মোট সাতটা বিভাগ থেকে সাতজন সেরা ব্লগারদের পুরস্কৃত করতাম। যেমন ধরুন, সেরা গল্প, সেরা কবিতা, সেরা অনুবাদ, সেরা রিভিউ, সে প্রবন্ধকার ইত্যাদি। বছরে একটা অনুষ্ঠান করলে সব মিলিয়ে ধরুন পনের থেকে বিশ লাখ টাকাই খরচ হলো। তাতে কি? সামু ব্লগে বিজ্ঞাপন দিয়েই বছরে এক কোটি টাকা আয় করা সম্ভব। সেখান থেকে ব্লগারদের কিছু দেওয়া (সম্মান করা) অনেক বড় আনন্দের কাজ। এটা ব্লগারদের হক। ব্লগাররা দেশের সাধারন মানুষের চেয়ে বেশি হৃদয়বান। এই হৃদয়বান ব্লগারদের জন্য সামুর অবশ্যই দায় দায়িত্ব আছে। এই দায়িত্ব হাসি মুখে পালন করা সামুর মালিকের উচিত।

ঢাকায় সামু ব্লগের একটা অফিস করতাম। অফিসে সামু ব্লগের সম্মানিত ব্লগাররা আসবেন চা খাবে, আড্ডা দিবেন এবং তারা তাদের সুবিধা অসুবিধা, পাওয়া না পাওয়ার কথা গুলো বলবেন। গুরুত্ব সহকারে ব্লগারদের সমস্যার সমাধান করা হবে। সামু ব্লগের অফিস শুধু ঢাকায় না। প্রতিটা জেলায় হবে। ধরুন নাটোর জেলায় ব্লগার সৈয়দ তারেক মাহমুদ থাকে তাকে নাটোর অফিসের প্রধান করা হবে। সে স্থানীয় ব্লগারদের নিয়ে মিটিং করবে। অত্র এলাকায় নানান কল্যাণ মূলক কাজ করবে। নাটোর জেলার অফিসের সব খরচ বহন করবে সামু ব্লগের হেড অফিস। আবার ধরুন আমেরিকাতে সামু ব্লগের অফিস থাকবে। সেই অফিসের প্রধান হবে 'চাঁদগাজী' সাহেব। সে আমেরিকার সামুর সমস্ত ব্লগারদের নিয়ে দেশের ভালো মন্দ নিয়ে আলাপ আলোচনা করবেন। চাঁদগাজী সভাপতির দায়িত্ব পালন করবেন। আমেরিকার অফিসে মিটিং এ কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো তা তিনি ব্লগে বিস্তারিত লিখবেন। সামুর সমস্ত ব্লগাররা তা জানতে পারবেন। এইভাবে সারাদেশ এবং ইউরোপ, আফ্রিকা বা মধ্যপাচ্য সব দেশে সামুর অফিস থাকবে।

আমি জানি এবং বুঝি আমাদের মতোন দেশে ব্লগ চালানো চারটিখানি কথা না। সরকার চাইলে বিনা নোটিশে ব্লগ বন্ধ করে দেওয়া কোনো ঘটনাই না। ভিতরে ভিতরে অনেক জটিল হিসাব নিকাশ আছে। অবশ্য সরকারের ব্লগ সম্পর্কে তাদের জ্ঞান কম। তারা বুঝে ব্লগার মানেই নাস্তিক। তাই তো তাদের কুপিয়ে মারা হয়। তবে সরকারের লোকজন অবশ্যই সব সময় ব্লগে নজর রাখে। ব্লগ মালিককে অবশ্যই অনেক রকম ঝক্কি ঝামেলা পোহাতে হয়। অবশ্য সরকারকে সামলে চলা কোনো ব্যাপার না। একটু বুদ্ধি থাকলেই সেটা সম্ভব। সামুর প্রতিটা ব্লগার দেশের একজন সাধারন মানুষের চেয়ে এগিয়ে আছে। জ্ঞান এবং বুদ্ধিতে। একজন সাংবাদিকের চেয়েও একজন ব্লগার জ্ঞান বুদ্ধি বা মন মানসিকতা অনেক বেশি উন্নত। সবচেয়ে বড় কথা সামু ব্লগাররা শুধু সমস্যার কথা লিখে না সমস্যা সমাধানের কথাও লিখে। যা সাংবাদিকেরা কখনও করে না। সাংবাদিকেরা সরকারকে ভয় পায়। তার খুব বেশি তোষামদ করে সরকারকে। ব্লগাররা কোনো রাজনীতিবিদকে ভয় পায় না। ব্লগাররা মনে মনে বলে, তোষামদের মায়রে বাপ। তারা চিৎকার করে যোগ্য কথাটা বলে দেয়। আর যেসব সাংবাদিকরা ব্লগে আছে তারা কোনো না কোনো দলের হয়ে তোষামদি করে। সে যাই হোক, সবাইকে বুঝিয়ে দিতে হবে ব্লগাররা সহজ জিনিশ নয়। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গনজাগরন মঞ্চ উত্তাল করেছিল এই ব্লগাররাই।

যেহেতু আমি সামুর মালিক (মনে মনে) তাই সামু নিয়ে আমার চিন্তা ভাবনার শেষ নেই। সামুর নাম দিয়ে একটা প্রকাশনী খুলে ফেলতাম। বাংলা একাডেমি থেকে অনুমতি নিয়ে ট্রেড লাইসেন্স করে ফেলতাম। সামু ব্লগ থেকে শুধু সামুর ব্লগারদের লেখা বই প্রকশ করা হবে। প্রতি বছর বইমেলাতে বাংলা একাডেমির সাথে দেনদরবার করে ভালো জাগায় একটা স্টল নিয়ে নিতাম। আমার বিশ্বাস সামু প্রকাশনীতে মানুষজন হুমরি খেয়ে পড়বে। সামু প্রকাশনী নিজ খরচে সামুর সেরা লেখা গুলো প্রকাশ করতো। সেরা গল্প গুলো নিয়ে বই বের করবে। কবিতা গুলো দিয়ে বই বের করবে। প্রবন্ধ গুলো দিয়ে বই বের করবে। বইয়ের প্রচ্ছদ এর জন্য চিন্তার কিছু নাই। সামু ব্লগেই ভালো ভালো চিত্রশিল্পী আছেন। তারা প্রচ্ছদ করার পর তাদের অবশ্যই সম্মানী দেওয়া হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×