somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কাল রাতে আমি ভূত দেখেছি !

২২ শে মে, ২০১৮ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আজ অফিসের অনেক গুলো কাজ নিয়ে বের হয়েছি। রোদ নেই কিন্তু প্রচন্ড গরম। ঘামে পুরো শার্ট ভিজে একাকার। রাস্তায় জ্যাম নিত্যদিনকার জ্যাম। রোজার জন্য অফিস আদালত সাড়ে তিনটা, চারটার মধ্যে সব বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কাজ গুলো সব আজই শেষ করতে হবে। ধানমন্ডিতে এক অফিসে গিয়েছি। পুরো অফিস এসি। মুহূর্তে আমার ভালো লাগায় ভরে গেল মন। বুঝতে পারছি দ্রুত আমার ঘামে ভেজা শার্ট শুকিয়ে যাচ্ছে। ঠান্ডায় আরামে ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুম। টানা দেড় ঘন্টা ঘুমালাম। অফিসের কেউ আমাকে ডাকেনি।

একদল লোক আছে যারা কর্মের খাতিরে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে-ফিরে, হাহুতাশ করতে-করতে যখন গরমে টিকতে পারে না, তখন তারা এসিওয়ালা শপিংমলে, অথবা কোনো অফিসে, হাসপাতাল অথবা প্রাইভেট ডায়াগনিষ্ট সেন্টারের ওয়েটিং রুমে বসে শরীল ঠান্ডা করে নেয়। গরম'ই তাকে বাধ্য করেছে এপথ বেছে নিতে।

২। গাছ কেটে পরিবেশের বিপর্জয় ঘটিয়ে পৃথিবীর উন্নত এক সভ্যতা, মায়া সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। অন্যান্য দেশ যেখানে ১টি গাছ কাটলে ২টি গাছ লাগানোর নির্দেশ দিচ্ছে, সেখানে আমাদের দেশে নানান অজুহাতে গাছ কাটা বেড়েই চলেছে।
১৯৯০ সালে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং ২০২০ সালে তাপমাত্রা হবে ৫০ ডিগ্রী সেলসিয়াস।

৩। দিনের শেষে আমি বুঝতে পারলাম- বিশ্বস্ত থাকতে হবে-
নিজের কাছে, জীবনের কাছে, সত্যের কাছে, শিল্পের কাছে, মাতৃভূমির কাছে এবং সর্বোপরি মানুষের কাছে।

৪। মারাত্মক এক সমস্যায় পড়েছি। সারাক্ষন মৃত্যুর কথা চিন্তা আসে। রাতেও এই কারনে ঘুমাতে পারি না। আমার কাছে শুধু মনে হয় আমি আর বেশিদিন বাঁচবো না। হাতে সময় খুব কম।
ডাক্তার বললেন, মৃত্যুভয় থাকাটা ভাল।
মনোরোগ বিশেষজ্ঞ বললেন- মুভি সিরিজ Final Destination দেখুন মৃত্যুভীতি আর থাকবে না। মসজিদের ইমাম বললেন, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সব ঠিক হয়ে যাবে।
আর আমি নিজেকে বলি- সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়।

৫। আপনি যদি ভুল মানুষের সঙ্গে সময় ব্যয় করেন, তাহলে তা সত্যিই চিন্তার বিষয়। কারণ আপনি যে মূল্যবান সময় ব্যয় করছেন, তা আর ফিরে আসবে না কখনো। আপনার চারপাশে ইতিবাচক মানসিকতার মানুষদের রাখা গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্যথায় নেতিবাচক মানসিকতার মানুষেরা নিজেদের পাশাপাশি আপনাকেও ডোবাবে।

৬। হাদিসে শাড়ির কথা নেই। কিন্ত শাড়ি দিয়ে বানানো কাথা গায়ে দিচ্ছে তাবলীগ জামায়াতের হুজুররা বিশ্ব ইজতেমাতে। হাদিসে চিংড়ি মাছ খাওয়ার কথা নেই। আমরা খাই। হাদিসে তিন বেলা ভাত খাওয়ার কথা নেই। আমরা খাচ্ছি। মাছের ছুটকি খাওয়ার কথা নেই। কিন্তু আমরা এসব খাচ্ছি। মালয়েশিয়ার লোকরা কাকড়া খায়। কাকড়া খাওয়ার কথা কি হাদিসে আছে?
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৮ রাত ৮:৪১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×