somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাইবা এখন কোথায় যাবে?

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল সুরভিকে নিয়ে ইফতারী করতে বুমারসে গিয়েছিলাম। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই । যাই হোক, আমাদের টেবিলে এক পিচ্চিকে বসিয়ে পিচ্চির মা গিয়েছে ইফতারী আনতে। পিচ্চির মা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন- পিচ্চিকে দেখে শুনে রাখতে। বাচ্চাটা খুবই কিউ। খুব মায়া কাড়া চেহারা। ইফতারী আনতে যাওয়া মানে যুদ্ধে যাওয়া এমন অবস্থা। সেখানে প্রচন্ড ভিড়। যাই হোক, ভদ্রমহিলা ইফতারী আনতে সক্ষম হয়েছেন।

মহিলা ফিরে এসে আমাদের ধন্যবাদ জানালেন। আযান দিতে এখন পনের মিনিট বাকি। মহিলা হঠাত বললেন, আমার একটা ওষুধ কিনতে হবে। ওষুধ খেয়েই ইফতারী খেতে হবে। আমি যাবো আর আসবো। আপনারা মেয়েটাকে দেখে রাখুন। মহিলা ছুটে চলে গেলেন। বাচ্চাটা এসে আমার পাশে বসলো। আমি বললাম, তোমার নাম কি? বাচ্চা বলল- রাইবা। আযান দিয়ে দিল। রাইবার মা ফিরে এলো না। রাইবার মা'র কিনে আনা একগাধা ইফতারী টেবিলেই পরে থাকলো।

আমরা রাইবাকে নিয়ে ইফতারী শেষ করলাম। সুরভি রাইবাকে নিজের হাতে খাইয়ে দিল। আমি রাইবাকে বললাম, তুমি ভয় পেও না, মন খারাপ করো না। কিছুক্ষনের মধ্যেই তোমার মা চলে আসবেন। আর যদি না-ও আসে, তাহলে তোমার কোনো সমস্যা নাই। আমি তোমাকে নিয়ে যাবো আমার বাসায়। আমি দুষ্টলোক নই। রাইবা'র কাছ থেকে জানলাম- তার বাবা মালোশিয়া থাকে। বাসা খিলগা। রাইবার আর কোনো ভাই বোন নেই।

পুরো বুমারস খালি হয়ে গেল। রাইবা'র মা আর ফিরে এলেন না। আমি আর সুরভি এক ঘন্টা বসে থাকলাম। আমি মন স্থির করে ফেললাম- রাইবাকে আমার বাসায় নিয়ে যাবো। তবে পুরো ঘটনা পুলিশকে জানিয়ে রাখবো। রাইবা মন খারাপ করে গেটের দিকে তাকিয়ে আছে। বুঝাই যাচ্ছে মাকে দেখা গেলে রাইবা ছুটে দৌড় দিবে মার দিকে।

রাইবাকে নিয়ে বুমারস থেকে নিচে নামলাম। কি করবো(?) বুঝতে পারছি না। বাসায় নিয়ে যাবো, না আরও কিছু সময় অপেক্ষা করবো। ঠিক এই সময় দেখি রাইবা'র মা কাঁদতে কাঁদতে ছুটে আসছেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে কি কান্না! জানতে পারলাম, ওষুধ কিনতে ফার্মেসী গিয়ে হঠাত অজ্ঞান হয়ে যান। কয়েকজন ধরাধরি করে ফার্মেসীতেই শুইয়ে রাখেন। মাথায় পানি দেন। জ্ঞান ফিরলেও, শারীরিক দুর্বলতার কারনে উঠতে পারছিলেন না।

মেয়েকে মা'র কোলে ফিরিয়ে দিলাম। ভদ্রমহিলা সুরভিকে জড়িয়ে ধরে কি কান্না! আমাদের তার বাসার ঠিকানা দিলেন। এবং জোর করে আমাদের কাছ থেকে কথা নিলেন- একদিন আমরা যাবো। যেতেই হবে। তাদের রিকশা করে দিলাম। রাইবা তার চোখের পানি মুছতে মুছতে আমাদের টা টা দিলো। রাইবার মা-ও চোখের পানি মুছতে মুছতে আমাদের টাটা দিলেন। আমরাও রাইবা ও তার মা উদ্দ্যেশে হাত নাড়লাম।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭
৩৯টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×