
রহমতের থালা নিয়ে আবার এসেছে মাহে রমজান
একমাস আমাদের নাযাতের, পুণ্যের আর মুক্তির
ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু, না হয় ক্বাযা
মুঠো ভরে করো দান জনে জনে, সওয়াব নাও কামিয়ে
খোদার কাছে তাহাজ্জুদের পুণ্যটুকু চেয়ে নিতে করোনা ভুল
আল্লাহ বলেন, আমি নিজেই দেবো এর প্রতিদান-
দয়াময় কবুল করো মোনাজাত, ক্ষমা করো গোনাহ-
আবার সবাই যেন ফিরে পাই পবিত্র মাহে রমযান
পরকালে যেন মোদের জান্নাত হয় ঠিকানা।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্য আমি নই। তবুও কবিতার মতোন করে কিছু একটা লিখতে চেষ্টা করেছি। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভালো থাকুন। সুস্থ থাকুন। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
