
১। কয়েকদিন ধরে দাবদাহে জীবন অতিষ্ঠ। বাতাস এত আর্দ্র যে সামান্য পরিশ্রমে ঘেমে যাচ্ছি। ভয়াবহ অবস্থা।
২। কোনো মানুষই ভালো নেই, সুখে নেই। মানুষের দিকে তাকালেই আমি তা টের পাই। আমি কান পেতে শুনি তাদের বুকে কত দুঃখ, কত ঝড়, কত না পাওয়ার হাহাকার। আমি জানি, তাদের কত বিপদ-আপদ, নানান রকম যাতনা পোহাতে হয়, কারো অর্থ কষ্ট, কারো পুত্র কন্যাকে নিয়ে, কারোবা ভুল মানুষ অনুপ্রবেশ করায় সংসার ভেঙ্গে গেছে, চাকরির লাঞ্ছনা, জীবিকার গ্লানি, কাছের মানূষের কপটতা।
তাই, মানূষকে কখনো আমি দোষ দেই না। তার উপর মন খারাপ করি না। এই মানুষকে আমি কতবার আড়ালে দুহাতে মুখ ঢেকে কাঁদতে দেখেছি। কেউ যখন আমার দিকে চোখ তুলে তাকায়, আমি দেখি তার চোখে কত বর্ষা জমা হয়ে আছে।
৩। এক রাজার হটাত শখ হলো নিজের ছবি আঁকাবে। রাজ্যের সমস্ত চিত্রশিল্পীদের খবর দিয়ে আনানো হল। বলা হল যে সবচেয়ে সুন্দর এবং নিখুঁত ছবি আকবে তাকে পুরস্কৃত করা হবে। তবে যদি ছবি দেখতে সুন্দর না হয় তাহলে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড। কেউ রাজার ছবি আঁকতে রাজি হল না। কারন রাজার এক পা এবং এক চোখ ছিল না এবং তাকে দেখতে ভয়ঙ্কর লাগত! হটাত ভীরের মধ্য থেকে অল্প বয়সী এক ছেলে সামনে এসে দাঁড়ালো। সে রাজার ছবি আঁকতে চায়। ছবি আঁকা শেষ হল। রাজা ভীষণ খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন। সবাই খুব অবাক। এটা কিভাবে সম্ভব! দেখা গেলো ছেলেটি একেছে রাজা একটি কাটা গাছের গুঁড়ির উপর এক হাটু ভাজ করে এক চোখ বন্ধ করে হরিন শিকার করছে। ছবি টি দেখে বুঝাই যাচ্ছে না রাজা অন্ধ এবং খোঁড়া।
এটাই হচ্ছে দৃষ্টি ভঙ্গির তফাৎ। আপনি একটা নির্দিষ্ট বিষয় কে কিভাবে দেখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে।
৪। " ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হইতেছে সুন্দর অর্থাৎ সংস্কৃতিবান মানুষ সৃষ্টি করা । আচারে, ব্যবহারে, শিক্ষায়, দীক্ষায় এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যে ব্যক্তি কলুষতা ও কুসংস্কার পরিহার করিয়া চলে সেই হইল সুন্দর মানুষ । "
- মাওলানা ভাসানী
৫। ২০৪ টি দেশ। ৬ বিলিয়ন মানুষ। তবু মানুষ মাঝে মাঝে একা হয়ে পড়ে... ।
৬। ব্লগে বেশ কিছু নতুন নতুন ছেলে মেয়ে এসেছে। তাদের মধ্যে এখনও অনেকে প্রথম পাতায় লেখার সুযোগ পায়নি। আমি তাদের সবার লেখা পড়েছি। তারা ভালো লিখেন। মন্তব্যও করেন বুদ্ধিমত্তার সাথে। তাদের নিয়ে আমি আশাবাদী। তারা বাংলা ব্লগকে অনেক দূর নিয়ে যাবে আমার বিশ্বাস। আমি মনে প্রানে চাই তাদের প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়া হোক। যদি তারা ব্লগের নিয়ম ভঙ্গ করে অথবা অযথা ঝামেলা সৃষ্টি করে তখন তাদের প্রথম পাতায় লেখার সুযোগ কেড়ে নেওয়া হবে। আমি জানি, তারা খারাপ কিছু করবে না। তাদের কাছ থেকে আমরা ভালো ভালো লেখা পাবো। তারা এযুগের অন্য ছেলে মেয়েদের মতোন ফেসবুক, আড্ডা, টিভি ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত না থেকে তারা ব্লগে আসছেন। তাদেরকে সাদরে গ্রহন করা উচিত আমাদের। লেখালেখির ভেতর একটা অকৃত্রিম সুখ আছে, তারা সেই সুখের সন্ধান খুঁজে পেতে চায়। তাদেরকে সেই সুযোগ অতি দ্রুত দেওয়া উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
