somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৫৪

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। শাহেদ গবেষনা শুরু করেছে। গবেষনার বিষয় ভালো মানুষ। রীতিমতোন সে কাগজ কলম নিয়ে রাস্তায় নেমে গেছে। ভালো মানুষ খুঁজে বেড়াচ্ছে। অন্ততপক্ষে একজন ভালো মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত সে সারা বাংলাদেশ চষে বেড়াবে এটাই তার পরিকল্পনা। প্রয়োজনে সে প্রতিটা জেলায় যাবে, যাবে গ্রামে থেকে গ্রামে। সারা বাংলাদেশে কি কোনো ভালো মানুষ নেই? শাহেদ তার এই মহৎ কর্মে আমাকে সাথে নিতে চেয়েছিল। আমি স্পস্ট করে মানা করে দিয়েছি। এবং বলে দিয়েছি ফাজলামোর একটা সীমা থাকা উচিত। তবে আমার ধারনা বাংলাদেশে কোনো ভালো মানুষ নেই। যদিও শাহেদকে আমি এই কথা বলিনি। কি দরকার বেচারাকে আশাহত করা। সে যদি সত্যি একজন ভালো মানুষ পেয়ে যায়!

২। ওরা কারা, যারা ছাত্রলীগের নামই শুনতে পারে না? আরে ভাই ওরা তো আমাদেরই ভাই বন্ধু। সবচেয়ে বড় কথা ওরা এদেশের সন্তান। ওদের বাবা মা অনেক আশা নিয়ে, এক বুক স্বপ্ন নিয়ে লেখা পড়া করতে পাঠায়। ওরা লেখাপড়ার পাশাপাশি, দেশকে ভালোবাসার কারনে- পড়ালেখার ফাঁকে ফাঁকে ছাত্র রাজনীতি করে। ছাত্র রাজনীতি খারাপ কিছু না। ছাত্র রাজনীতি থেকেই অনেক বড় বড় নেতা বের হয়ে আসে। আর এই ছাত্ররাই দেশের বড় সমস্যা দেখা দিলে সবার আগে এগিয়ে আসে। ৫২ তে, ৭১ এ তাদের ভূমিকা আমরা দেখেছি। এরশাদের পতনেও তারা বিরাট ভূমিকা রেখেছে। এজন্য তারা বলে তাদের আছে ইতিহাস আর ঐতিহ্য। আসল কথা বলি, ছাত্রলীগের গুনগান না করলে আমাকে দিনে দুপুরে সবার সামনে কুপিয়ে মেরে ফেলবে। ওরা বড় ভয়ঙ্কর। ওদের বুকে কোনো মায়া দয়া নেই। ওরা জালিম। পাকনামি করে নিজের জীবনটা অকালে হারাতে চাই না। জয় হোক ছাত্রলীগের।
মানবতা হলো মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য যার দ্বারা একজন মানুষ পুর্নাঙ্গ মানুষে পরিনত হতে পারে। এক কথায় মানবতা হলো- মানুষের জন্য মানুষের ভালোবাসা,স্নেহ মায়া মমতা।

৩। এক ব্যাঙ ক্ষুধার্থ এক সাপের সামনে আসতেই সাপটা তাকে এক ছোবলেই ধরে ফেললো। ব্যাঙটা জানে না, সে আদৌ আর সাপের মুখ থেকে মুক্তি পাবে কি না। তবু সে বাঁচার জন্য অনেক শোর-চিতকার করতে লাগলো। অথচ কেউ আর তার সাহায্যে এগিয়ে আসল না। কিন্তু সাপ জানে যে, এই ব্যাঙ আর তার কবল থেকে কখনো মুক্তি পাবে না। সে আর কিছুক্ষণের মধ্যেই তার খোরাক হয়ে যাবে। তাই সে ব্যাঙটাকে খুব মিষ্টি করে বললো, “প্রিয় ব্যাঙ, আমি তোমাকে খুব ভালবাসি।

নিজের আনন্দের জন্য লিখে যান। টিকে থাকবে কিনা, খ্যাতিময় হবে কিনা- সময়ের হাতেই সেটা ছেড়ে দেয়াই বোধ হয় যথার্থ হবে।

( গতকাল হাতের আঙুলে লোহার দরজায় চাপ খেয়েছি। রক্ত বের হয়ে ভয়াবহ অবস্থা। আঙুল ফুলে গেছে। প্রচন্ড ব্যাথা। প্রায় ৪৮ ঘন্টা হয়ে গেছে টাইপ করতে পারছি না। লিখতে পারছি না। শেষে এখন এক আঙুল দিয়ে টাইপ করছি। ডাক্তারের কাছে যাব কিনা বুঝতে পারছি না।)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×