somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ফানি ভূত

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুনতে পেলাম চৌধুরী বাড়ির নতুন বউকে নাকি ভূতে ধরেছে। একথাটা দিনে দিনে মহিলাদের কানে মুখে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সারা গ্রামের মানূষ সকাল বিকাল চৌধুরী বাড়িতে আনাগোনা শুরু করল। আর সন্ধ্যায় হাজার মানুষের ভীড়। রাত ৮ টার সময় নতুন বউ এর উপর ভূত আছড় করে। তখন নতুন বউ চোখ মুখ খিচিয়ে চিৎকার করে কথা বলে। হাতের কাছে যা পায় ভেঙ্গে ফেলে। কেউ নতুন বউকে ধরে রাখতে পারে না। হঠাত করে তার শরীরে শক্তি বেড়ে যায়। সামনে যাকে পায় তাকেই মারতে যায়। অশ্লীল গালা-গাল দেয়। হাসে। কখনো গুনগুন করে লালনের গান গায়। দৌড়-ঝাপের কারনে তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে যায়। নিজের মনে একাএকা কথা বলে। তার স্বামী কাছে এলে রাগ যেনো হাজার গুন বেড়ে যায়। তেড়ে স্বামীকে মারতে আসে।

বাধ্য হয়ে এ অবস্থা থেকে পরিত্রানের জন্য আমাকে ডাকা হলো। গর্ব করি না কিন্তু খুব অল্প সময়ে ভূত তাড়ানোয় আমার খুব নাম-ডাক আছে। চৌধুরী বাড়ির নতুন বউ আমাকে দেখেই রাগে চোখ বড় হয়ে গেলো। চোখ মুখ খিচিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগল। তবুও আমি কোনো ভয় পেলাম না, এরকম অনেক দেখেছি। সারা দেশে আমার অনেক খ্যাতি আছে। মধ্যরাত্রে আমি উঠানে শীতল পাটি বিছিয়ে বসলাম। আমার সামনে আগরবাতি জ্বলছে, চারিদিকে সৌরভে ভরে গেছে। চৌধুরী বাড়ির নতুন বউকে আমার সামনে ধরে আনা হলো। এখন নতুন বউ এর ঘাড়ে ভূত নেই। বউ এখন শান্ত-হাসি-খুশি। একজন বলল- আমাকে দেখে নাকি ভূত পালিয়ে গেছে। আমি ভীড় পাতলা করতে বললাম। নতুন বউ অজানা এক লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছে। এখন সে খুব শান্ত, আমি তার ঘাড়ে ভূত আনার ব্যবস্থা করলাম। যেনো আর কখনো নতুন বউকে জ্বালাতন না করে। মানুষকে যন্ত্রনা না দেয়, তার একটা উত্তম ব্যবস্থা আমি করবোই।

আমি বিড়বিড় করে আমার সব বিখ্যাত মন্ত্রগুলো পড়তে লাগলাম। তারপর ডাকলাম আয়...আয়... আয়রে....। তাড়াতাড়ি আয়, দেরী করিস না, তাহলে আমার খুব রাগ লাগবে। চারপাশে পিনপতন নিরবতা। আমি আবার ডাকলাম- কিরে এত দেরী কেন? তাড়াতাড়ি আয়, আমার দেরী হয়ে যাচ্ছে- তোর ঝামেলা শেষ করে আবার আমাকে উত্তরবঙ্গ যেতে হবে। হঠাৎ নতুন বউ এর পেছনের বেল গাছটা নড়ে উঠল। মনে হলো কেউ একজন বেল গাছ থেকে নেমে এলো। চারিদিকে নিরবতা, শুধু নিঃশ্বাসের শব্দ ছাড়া। নতুন বউ মুখ তুলে কথা বলে উঠল। আমায় ডেকেছেন কেন? যেন সে খুব বিরক্ত।

আমি বললাম- তোর নাম কী?
ভূত বলল, আমার নাম জেনে আপনার দরকার কী?
আমি বললাম- সে কথা পরে, আগে তোর নাম বল। বেয়াদবি করবি না। আমি বেয়াদবি লাইক করি না।
ভূত বলল, আমার কোনো নাম নেই।
আমি বললাম- ফাজলামো বাদ দে।
ভূত বলল আমি ফাজলামো করছি না।
আমি বললাম- তাহলে তুই নাম কইবি না? তুই নাম ছাড়া?
ভূত বলল- হুম।
আমি বললাম- তোর বাপের নামও বুঝি নাই?
ভূত বলল আছে।
আমি বললাম বল, তোর বাবার নাম বল।
ভূত বলল- আমার বাপের নাম হামবুড়া।
আমি বললাম- ভূতের বাপের নাম হামবুড়া। এ কথা প্রথম শুনলাম। আর তোর কোনো নাম নাই, না?
ভূত বলল- আমার নাম আছে, আমার নাম হলো- চ্যাংড়া, এই বলেই ফিকফিক করে হেসে উঠল নতুন বউ।
আমি রেগে গিয়ে বললাম- তয় তুই যে এতক্ষন বললি তোর নাম নেই। এখন কচ্ছিস চ্যাংড়া। তুই হলি একটা মস্ত বড় ফাজিল। বড় শয়তান। চ্যাংড়া তুই আমার সাথে ফাজলামো কচ্ছিস। এখন আমি তোর নামও জানি, তোর বাপের নামও জানি। আমার সাথে বাঘ-বন্দী খেলতে চাস? তোর বাপের নাম হলো রাম। আর তোর নাম কবো? না থাক।

আমি আবার দুইটা মন্ত্র পড়ে, রেগে গিয়ে চিৎকার দিয়ে ভূতকে বললাম- তোর বাড়ি কোথায়? ভূত বলল- কোয়েকাফ নগরীতে। আমি বললাম আচ্ছা, ভালো। ওটা তো ভূতের'ই নগরী। তুই এখানে কোথায় থাকিস?
ভূত বলল- নতুন বউ এর সাথে আর বেল গাছে।
আমি বললাম- তুই নতুন বউ এর ঘাড়ে চেপে অশান্তি শুরু করলি ক্যান?
ভূত বলল- আমি কোনো অশান্তি করি নাই হুজুর।
আমি বললাম- তুই ওর ঘাড়ে চেপে আসিস ক্যা?
নতুন বউকে আমার ভালো লাগছে।
ভালো লাগলেই বুঝি ঘাড়ে চেপে বসতে হবে? ওর স্বামী সংসার আছে না?
ভূত চুপ করে আছে। আমি আবার ধমক দিতে ভূত বলতে শুরু করলো- ও সেদিন সন্ধ্যায় নদীর ঘাটে পানি আনতে গেলো, মাথায় ছিল না ঘোমটা। বাতাসে চুল উড়ছিল-শাড়ির আঁচল উড়ছিল। তখন আমি স্মার্ট যুবক সেজে ওর চলার পথে দাঁড়িয়ে ছিলাম। ও আমাকে দেখে মুচকি হাসি দিয়েছিল। আমার খুব ভালো লেগেছিল।

আমি বললাম- শোন- তুই নতুন বউ এর ঘাড়ে আর থাকবি না। বেল গাছে আর থাকবি না। এই এলাকা ছেড়ে চলে যাবি। তোর ভঙ্গিমা ভালো না।
ভূত বলল- না, আমি যাবো না। আমি থাকব।
ভূতের এই কথা শুনে আমার অনেক রাগ লাগল, আমি দিলাম এক থাপ্পড়। তারপর বললাম- তোর এই এলাকায় কোনো স্থান নেই। আর যদি না যাস, তো আমি অন্য ব্যবস্থা করবো।
ভূত বলল- কী ব্যবস্থা করবেন জানতে পারি?
আমি বললাম- তা পারিস। তোর মুরব্বিদের ডেকে বলে দিব। আর তাতেও যদি কাজ না হয়। তাহলে তোকে বোতলে বন্দী করে রাখব। এখন যা ভাগ। আর বিরক্ত করিস না।
ভূত বলল- আমি যাবো না। আমাকে তাড়িয়ে দিবেন না বস। আপনার অনেক কাজে লাগব আমি। আমাকে যা বলবেন আমি তাই করবো। তবু আমাকে নতুন বউ এর কাছ থেকে আলাদা করবেন না।
আমি বললাম - না। নো নেভার। তোকে শেষ বারের মতন কয়ে দিচ্ছি যা চলে যা।
ভূত বলল- ঠিক আছে, আপনি মনে রাখবেন, সুযোগ পেলে আমি আপনাকে দেখে নিবো। আমাকে যেমন এলাকা ছাড়া করেছেন, আমিও আপনাকে দুনিয়া ছাড়া করবো।
আমি বেশ রেগে গিয়ে বললাম- দাড়া তোকে বোতল বন্দী করছি। দেখি, তুই আমার কী ক্ষতি করতে পারিস।
ভূত কটমট করে বলল- না বস। তার আর দরকার হবে না। আমি চলে যাচ্ছি। তখন নতুন বউ অজ্ঞান হয়ে গেলো। তারপর জ্ঞান ফেরার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠল।

ভোর বেলা আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম উত্তর বঙ্গের দিকে। যাবার আগে বলে গেলাম- বউ, ঝি, বেটি- সন্ধ্যার পরে নদীর ঘাটে, পুকুর ঘাটে না যাওয়াই ভালো। তারপর আমি গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটতে শুরু করলাম---

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:১৩
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×