
১। একটি শিশুর জন্মকে কেন্দ্র করে পরিবারের সবাই চঞ্চল হয়ে উঠে। জন্মের বার্তা এমনই মধুর, এমনই গ্রহনীয়। কারণ একটি শিশু জন্মায় পরিবারে, কিন্তু একই সঙ্গে ও সমাজের অংশ হয়, দেশের নাগরিক হয়। এক সময় সে পরিবার থেকে বেরিয়ে পড়ে। নিজ পরিবার গড়ে। বাড়তে থাকে মানুষের বিশ্বের আকার। এজন্যই জন্মের টান এমন সামাজিক। সেজন্য আনন্দের কোনো সীমা নেই। আনন্দ মধ্যে ছড়ায়।
পূর্ণ ছবির মগ্নতা # সেলিনা হোসেন ।
২। হুমায়ূন আহমেদ তার এক বইতে লিখেছেন- শৈশবে আমার প্রিয় বই ছিল মোহন সিরিজ। দস্যু মোহনের রোমাঞ্চকর কান্ডকারখানা। তার মানবসেবা। একটা বইতে পড়লাম দস্যু মোহনকে পদ্মার বুকে লঞ্চের ডেকে ধরা হলো। তাকে বস্তায় ভরে, বস্তার মুখ সেলাই করে পদ্মায় ফেলে লঞ্চ চলে গেল।
এরপরই লেখক লিখেছেন, ''তাহার পরে কীভাবে কী ঘটিল কে জানে, দস্যু মোহনকে দেখা গেল পদ্মার পাড়ে বসিয়া চুরুট টানিতেছে।''
লেখক সম্ভবত দস্যু মোহনকে বস্তার ভেতর থেকে উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে 'কীভাবে কী ঘটিল কে জানে'র আশ্রয় নিয়েছেন।
৩। কোন কোন কাহিনীতে মেয়েরা মমতাময়ী, কোথাও আবার ছলনাময়ী। কোথাও নির্যাতিতা, কোথাও প্রতিবাদী। মেয়েরা কেমন হয়? মেয়েরা এমনই হয়। মেয়েরা মানুষই হয়। খুব নিগূঢ় এই সত্যটাই খুব দক্ষ হাতে তুলে ধরেছিলেন একজন চিন্তাশীল লেখক।
কিছু কিছু ভালোবাসা নিরর্থক থেকে যায়......তাই চলুন নারী জাতিকে এতটা ভালো না বেসে, আল্লাহ ও তার সৃষ্টিকে ভালোবাসি।
৪। জগতে চিত্তবিনোদনের অনেক উপাদান আছে। আপনাকে কর্মে সফল হতে হলে ওই সব থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। আবার ক্লাসরুম ভিত্তিক শিক্ষার দিন শেষ হয়ে গেছে। এখন বাচ্চাদেরও হাতে পৌঁছে গেছে আইপ্যাড, আইফোন। এ যন্ত্রগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে ভালো শিক্ষক।
৫। অনেক বছর আগের কথা।
দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে চিপসের প্যাকেট। হঠাৎ রাস্তায় একটা পাগলা কুকুর আমাকে তাড়া করল। ভয়ে এবং আতঙ্কে অস্থির হয়ে একটা খোলা গেটে দেখে ঢুকে পড়লাম। ততক্ষণে কুকুরটা আমাকে কামড়ে ধরেছে। কিছুতেই ছাড়ছে না। সেই বাড়ির বারান্দায় একটা খুব সুন্দর মেয়ে দাঁড়িয়ে ছিল। আমি আশ্রয়ের জন্য মেয়েটাকে জড়িয়ে ধরলাম। এবং অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কুকুরটা আমাকে কামড়ালো। মেয়েটাকে কামড়ালো। মেয়ের মা আমাদের উদ্বার করতে এলেন, তাকেও কামড়ালো।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



