
আজ সমস্ত শহরে আর একটি বৃষ্টির দিন-
কোথাও বা কেউ কেউ ছেঁড়া ছাতার নীচে আশ্রয় খুঁজছে
এবং তোমার গোপন কথা সে কখনও জানছে না
আজ বৃষ্টির দিন, খুব বৃষ্টির দিন, ভীষণ বৃষ্টির দিন
এবং সে এক খন্ড মেঘের মতো সর্বদাই ছায়া দেবে-
ঊঁড়ে যাবে না কখনও।
আমি মেনে নিয়েছি- এটাই যে বেশ ভালো
আর একটি গানের কয়েকটি কথায়-
তোমার সম্পর্কে কি বলবো?
তুমি খুব কঠিন অথচ নরম শীতল।
কিন্তু তোমাকে ছেঁড়ে কিছুকাল কাটালে-
দিন শেষে কিছুই তো পাই না।
শহরের দেয়ালে বারবার ধাক্কা খাই
মাথা ঘুরতে থাকে, ভন ভন
এবং তখন'ই বিপদ আসে
তখন ভাবি, এভাবেই কি থাকতে হবে?
সুতরাং আসো আমরা হাত ধরাধরি করি।
আমি দৌঁড়াচ্ছি সময়ের সঙ্গে-
চলমান ব্যস্ততায় তুমি!
কিন্তু তুমিই-আমার হৃদয় এবং আত্না
ট্যাক্সিতে অল্পক্ষনের প্রেমের চিন্তা
দরজা খুলে নামতেই হারিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


