
আজ হুট কর চলে গেলাম বৃক্ষমেলায়। আগের কোনো পরিকল্পনা ছিল না। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টির জন্য মন ভরে ছবি তুলতে পারিনি।
২।

সারা বছর'ই আমাদের দেশে কোনো না কোনো মেলা লেগেই থাকে। বই মেলা আর বৃক্ষ মেলা ছাড়া আমি আর কোথাও যাই না।
৩।

বৃক্ষমেলা মানেই নানান রকম, ফুলের গাছ ফলের গাছ। ছোট গাছ তাতেই ফল ধরে গেছে। আজিব !!
৪।

এই বৃষ্টির মধ্যেও দর্শনার্থী অনেক। অনেকে তাদের ছেলে মেয়ে নিয়ে এসেছে। বাপ তার ছেলেকে বলছে- বলতো এটা কি ফল? মা তার মেয়েকে জিজ্ঞেস করছে- এটার নাম? বল? বলো?
৫।

ছোট ছোট গাছে বিদেশী আম। আর আম নাকি সারা বছর পাওয়া যাবে। তবে আমাদের দেশের মতো মজাদার আম আর কোথাও নাই।
৬।

এবছর ছবি তুলে আরাম পাই নাই। আজ মাত্র ১৯ টা ছবি তুলেছি। টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছিল।
৭।

তবে তুলনামূলক গাছের দাম অনেক বেশি এই মেলাতে। অবশ্য মানুষ বেশি দাম দিয়েই কিনছে। আজ সাইখ সিরাজ এসেছিলেন মেলাতে। আমি ঢুকছি আর উনি বের হচ্ছেন।
৮।

তবে বৃষ্টিতে একটা ব্যাপার- সব গুলো গাছ চকচক করছিল।
৯।

এগুলো মনে হয় বসার ঘরে সাজিয়ে রাখার জন্য।
১০।

প্রতিটা দোকান খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। যার যেটা প্রয়োজন কিনে নিয়ে যাচ্ছে। কুলি আছে। তারা ঝুড়িতে করে একদম গাড়ি পর্যন্ত দিয়ে আসে।
১১।

বৃক্ষ মেলায় হেঁটে বেড়াতেও ভালো লাগে।
১২।

সবাই একবার ঘুরে আসতে পারেন। ভালো লাগবে। ছোট ছোট গাছে টব আর ড্রামের মধ্যে কিভাবে এত ফল ফহরে বুঝি না।
১৩।

কি সুন্দর ছোট একট্রা গামলার মধ্যে এই ফুল ফুটেছে।
১৪।

ইচ্ছা আছে আরেকবার যাবো। আজ মন ভরে ছবি তুলতে পারিনি। মেলা চলবে আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত।
১৫।

আমি একটা আম গাছের চারা কিনেছি। কিভাবে গাছের যত্ন নিবেন ইত্যাদি বিষয় নিয়ে নানান রকম বই পাওয়া যাচ্ছে। পোকা মাকড় মারার ওষুধ পাওয়া যাচ্ছে।
১৬।

মেলার প্রবেশ পথ। পুরো মেলাটা আমি দুইবার রাউন্ড দিয়েছি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


