
১। আজ খুব কড়া রোদ উঠেছে। এখনও মাথাটা ভার ভার হয়ে আছে। কাঁচের মতো স্বচ্ছ রোদ। আহ !
রোদ নিয়ে একটা ছড়া আছে- 'চাঁদ মুখেতে রোদ লেগেছে, ডালিম ফেটে পড়ে।'
রাস্তার পিচ গলে স্যান্ডেলের সঙ্গে উঠে আসছে। রোদের চেয়ে বৃষ্টি ভালো এই কথাটাও বলতে পারি না। রোদেও কষ্ট, বৃষ্টিতেও কষ্ট। রাগে দুঃখে একবার ইচ্ছা করলো- সব কিছু বাদ দিয়ে কোনো এসি রুমে গিয়ে বসে থাকি। কফি খাই, আর প্রিয় মানুষদের সাথে গল্প করি।
রোদ নিয়ে একটা কবিতা আছে-
চিক চিকে রোদ, মিষ্টি রোদ, ফুটফুটে রোদ,
প্রকৃতির সব অন্ধকার গ্রাস করে মাথা তুলেছে।
অদম্য রোদ , উদ্ভান্ত রোদ, একরোখা রোদ,
আমি তো সেই আগের মত'ই রোদ মেখে হাঁটি পথে পথে
কর্মক্লান্ত মানুষের ঘাড়ে বসে সে তামাক ফুকে
মাটির ফেটে যাওয়া ধারে তার হাসি. . .
হুংকার দিয়ে ওঠে , 'আমি রোদ –আমি রোদ'
বর্ষাকে রুখে দেখা দেয় কিছু রোদ,
ঘর্মাক্ত রোদ-ক্লান্ত রোদ
পীচ ঢালা রাস্তার ধো্যাটে রোদ, হিংস্র রোদ,
ভবঘুরে রোদ, পথ ভোলা রোদ, ভেংগে যাওয়া রোদ. . .
পথিক রোদ পথ দেখায় সব পিছিয়ে পড়াদের।
২। 'নিমন্ত্রন' লেখক- তসলিমা নাসরিন।
নিমন্ত্রন পড়ে তো আমি হতবাক!!! মেয়েরা সুদর্শন ছেলে দেখে প্রেমে পড়ে এবং সেই ছেলের দ্বারা প্রতারিত হয়ে তার বন্ধু-বান্ধব‘দের দ্বারা ধর্ষিত হয়।
এই লেখিকার বই পড়ার আগে তার জীবনী ভাল করে পড়ে নিবেন। তসলিমা নাসরিন নিজেই নিজের সম্পর্কে সহজ সরল ভাষায় লিখেছেন।
খুবই সাহসী নারী। আমি তাকে শ্রদ্ধা করি। আমার ক্ষমতা থাকলে আমি তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম।
৩। তসলিমা নাসরিন হিমুর পিঠে হাত রেখে বললেন- আয়, আমি তোকে জুতো পরা শিখিয়ে দেই। হিমু তখন মিসির আলীর সাথে তর্কে মেতেছে। মিসির আলী হিমুকে বুঝাতে চাচ্ছেন- ইউরোপের সাহিত্য ও দর্শনের সঙ্গে কিছুটা পরিচয় না হলে আধুনিক পৃথিবীর অনেক কিছুই অজানা থাকে। এদিকে, পামেলা আইনষ্টাইনকে বলছেন- আমি মনে করি, শুধু রাত্রে স্বামীর শয্যাসঙ্গিনী হওয়াতেই নারীজন্মের সার্থকতা। রবীন্দ্রনাথ আমার দিকে তাকিয়ে বললেন- যদি এক্ষুনি এই ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ দেখি, তা হলে অমনি তিড়িং বিড়িং করে লাগিয়ে উঠবো। কিন্তু এমনভাবে লাফিয়ে উঠা জমিদারের পক্ষে বড়ই বেমানান কাজ, কিন্তু কখনো কদাচিৎ তাও করতে হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


