
১। কষ্ট পেতে শিখুন।
কষ্ট পেতে পেতে নিজেকে ঝাঁজরা বানিয়ে ফেলুন। যে যেভাবে কষ্ট দেয়, তা মেনে নিন।
শুধু দেখে যান। কাউকে কিছু বলার দরকার নেই।
স্বর্ণ যত পুড়ে তত খাঁটি হয়। ঠিক তেমনি, মানুষ যত কষ্ট পায়, তত খাঁটি হয়। তাই চুপ করে থাকুন। মনে রাখবেন, ''দেরী হোক যায়নি সময়।''
২। মরা ইঁদুর পড়ে আছে এক পবিত্র স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে খুব। কয়েকজন মুরব্বি বললেন, - ইঁদুরের ভাগ্য দেখছো! আহা, মরণ যদি হয় তো হোক এমন পবিত্র মরণ।
কিন্তু পবিত্র মরণের পচা গন্ধ আর দশটা পচা গন্ধের মতই হয়। এই গন্ধে সবাই অতিষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো, ঐ পচা ইঁদুরের জায়গাটা বেড়া দিয়ে আলাদা করা হবে। কাজ হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো, বালতি বালতি পানি ঢালা হবে। কাজ হলো না। এত কাহিনী দেখে একজন শিশু অবাক। সে সমাজের তৈরী করা এত পবিত্র অপবিত্র কিছু বুঝে না। সহজ করে বলল- - ঐ ইঁদুরটারে বাইরে ফালাইয়া দিলেই তো হয়।
ছোটখাটো অসঙ্গতিগুলো কিন্তু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারি। সমস্যা প্যাঁচানোর জিনিস না, ফেলে রাখার জিনিস না। সমস্যা সমাধান করতে হয়।
৩। একদিন এক কাঁকড়া সাগরের তীর ধরে হেঁটে যাচ্ছিল । সাগরের ঢেউ এসে বার বার তার পায়ের ছাপ মুছে দিয়ে যাচ্ছিলো ।
সেটা দেখে কাঁকড়া বলল- "তুমি আমার বন্ধু হয়েও কেনো বারবার আমার এত সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিচ্ছো ?"
ঢেউ উত্তর দিল- এক জেলে তোমাকে ধরার জন্য তোমার পায়ের ছাপ অনুসরন করছে । তাই আমি তা মুছে দিচ্ছি । যাতে তুমি ভাল থাকোসুরক্ষিত থাকো ।"
সত্যিকার বন্ধু উপকার করে কিন্তু , বিনিময়ে চায় না কোন প্রতিদান ।আসলে বন্ধুরুপী সেই হীরা গুলো চিনতে আমাদের অনেক দেরি হয়ে যায় ।অথচ তারা নিরবে আমাদের অনেক উপকারই করে যায় ।
৪। লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন দামেরও জাতের পাখি কিনতেন, কিন্তু পাখিগুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।
রবীন্দ্রনাথ ঠাকুর:বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না।
হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।
৫। আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন ?
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




