somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হে কাক! কালো কাক!

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার জীবনে আমি কোনো দিন রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করতে পারিনি। কিন্তু রাস্তা ঘাটে এই কাজটি করতে অনেককেই দেখেছি। আজ পান্থপথ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার প্রস্রাব পেলো। রাস্তায় দাঁড়িয়ে এই কাজ করা আমার পক্ষে সম্ভব না। চলে গেলাম স্কয়ার হাসপাতালে। ওদের ওয়াশরুম বেশ ভাল। আগেও অনেকবার গিয়েছি। খুব বেশী পরিস্কার। কাজ শেষ করে হাসপাতাল থেকে বের হতেই দেখি- অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান পীরসাহেব সোনাকান্দা হুজুর দুর্ঘটনায় আহত। তাকে হাসপাতালে আনা হয়েছে। এই মাওলানাকে আমি চিনি না। কিন্তু তার সাথেই লোকজন বেশ চিন্তিত।

আমি হাসপাতাল থেকে বের হয়ে চায়ের দোকানে গেলাম। সেখানে একজন আলাপ করছে- 'ভিকারুন্নিসা’ নামের পরিবর্তন চাই না। নাম কোনো দোষ করেনি। আমাদের সমাজে কিছু লোক আছে যারা কোন উছিলা পেলেই বিভিন্ন অবান্তর দাবী জনসমক্ষে নিয়ে আসে। এটা হাস্যকর। কেন নাম পরিরর্তন করতে হবে? কেন আমাদের মন এত ছোট? নীচে নামারও এটা সীমা থাকা দরকার।' এক কাপ চা হাতে নিয়ে আমি সবার কথা মন দিয়ে শুনছি। শুধু চা'ই খাই। সিগারেট না। সেদিন খুব মেজাজ খারাপ হলো- তারপর থেকে সিগারেট খাই না। একেবারেই খাই না। এই মজার ঘটনাটা নিয়ে পরে লিখব।

রমনা থানার সামনে দিয়ে যাবার সময় দেখি- একটা আহত কাক। কাকটাকে দেখে খুব মায়া লাগলো। বেচারা আমাকে দেখে ভয় পাচ্ছে অথচ উড়ে যেতে পারছে না। কিভাবে আহত হয়েছে কে জানে! কাকটাকে সাহায্য করার জন্য আশেপাশে অন্য কোনো কাক দেখলাম না। আর যদি কাকটা মরে যায় তখন একসাথে সব কাক আসবে। আহাজারি করতে। জীবিত অবস্থায় কেউ আসছে না। অথচ মরে গেলে এসে আহাজারি করবে! আমি তো পশু ডাক্তার না। কাকটার জন্য কিছুই করতে পারবো না। পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি তুলে নিলাম।

আমাদের দেশ হচ্ছে আন্দোলন-সংগ্রামের দেশ। আজ থেকে ছয় বছর আগে আমি ভাবতাম- ''অনেক হয়েছে আর না। এখন বিয়ে করতে হবে। ঘর সংসার করতে হবে। রাতে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তা না হলে বৌ না খেয়ে বসে থাকবে। ছুটির দিন গুলোতে বৌকে নিয়ে বেড়াতে যেতে হবে। দু'জনের সংসার কোনো সংসার না। ঘর ভরতি থাকতে হবে বাচ্চা কাচ্চা। তাহলে'ই জীবন আনন্দময় হবে। আজন্ম লালিত ভালোবাসা, এই ছোট্র জীবনে, তাকে দিয়ে যেতে পারব তো''! বিয়ে করলাম, তারপর ঘর-সংসারের মায়ার জালে আটকে গেলাম।

দুপুরে আজ প্রচন্ড ক্ষুধা লেগেছে। কি করবো বুঝতে পারছি না। পকেটে টাকা নেই। ক্ষুধা লাগলে আমার কিচ্ছু ভালো লাগে না। তখন যে কাউকে মেরে বসতে পারি বিনা দ্বিধায়। যাকে আপনি করে বলি- তাকেও তুই করে বলে ফেলতে পারি। বেশ কয়েকদিন ধরেই- খুব তেহারি খেতে ইচ্ছা করছে। গরম গরম তেহারি। মাংসের পরিমান বেশি থাকবে। ভালো বাবুর্চি দিয়ে রান্না করা তেহারি। পকেটে টাকা না থাকলেই অনেক কিছু খেতে ইচ্ছা করে। মন খারাপ করে এক চায়ের দোকানে গেলাম। রুটি কলা খাবো। ঠিক তখন দেখি- এক বাসায় অনুষ্ঠান হচ্ছে। খোঁজ নিয়ে জানলাম। চল্লিশার অনুষ্ঠান। তারপর কবজি ডুবিয়ে খেলাম। খুব স্বাদ হয়েছে। এজন্য মানুষ বলে মন থেকে চাইলে পাওয়া যায়। মন থেকে তেহারি খেতে চেয়েছি, আল্লাহপাক ব্যবস্থা করে দিয়েছেন।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭
২৫টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×