somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই আমি' আমার অস্তিত্ব, অনর্থক- অযথা

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নাম তার শাহেদ। শাহেদ জামাল।
শিক্ষিত ছেলে। নিজেকে সে যথেষ্ঠ বুদ্ধিমান মনে করে। আসলেই কি সে বুদ্ধিমান? তার কর্মকান্ড নির্বোধ লোকদের মতোন। অনেকে তাকে পাগল মনে করে। সবার জীবনের একটা উদ্দ্যেশ্য আছে, লক্ষ্য আছে। অথচ শাহেদ জামালের ছোটবেলা থেকেই তেমন কিছু লক্ষ্য বা উদ্দেশ্য নেই। তার লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন জীবন সুন্দর চলে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে শাহেদের ভীষন খারাপ সময় যাছে। এমনকি রাতে ঘুমের সময়টাও তার পক্ষে নেই। শাহেদ হয়তো জটিল মুভি দেখছে খুব মন দিয়ে- হুট করে তার ঘুম আসে। প্রচুর ঘুম। কিছুতেই চোখ মেলে রাখা যাচ্ছে না। এবং সে বালিশে মাথা রাখা মাত্র মুহুর্তের মধ্যে গভীর ঘুমে তলিয়ে যায়। বিশ পঁচিশ মিনিট পর তার ঘুম ভেঙ্গে যায়। এবং ঘুম্থেকে উঠার পর মনে হয়- যেন টানা আট/নয় ঘন্টা ঘুম দিয়ে উঠেছে। অথচ সে ঘুমিয়েছে মাত্র কুড়ি মিনিট।

তারপর অনেক চেষ্টা করেও সারারাত তার ঘুম আসে না।
তবু সে চুপ করে বিছানায় শুয়ে থাকে। তার পাশে তার স্ত্রী নীলা গভীর ঘুমে। মেয়ে পরী বাম পাশ ফিরে, বাম হাত- বাম গালের উপর রেখে আরামে ঘুমায়। শাহেদ তার ঘুমের সমস্যার কথা সে তার স্ত্রী-কন্যা কাউকেই বলে না। শাহেদ নিজেকে এই বলে শান্ত্বনা দেয়- ঘুম না এলেও সমস্যা নেই। সময়টা তো আর অপচয় হচ্ছে না। সে বিছানায় শুয়ে শুয়েই সিনেমা বানায়। সিনেমার নায়ক সে নিজেই। পরিচালকও সে নিজেই। তার সিনেমার কাহিনি চমৎকার- সে নিজেই মুগ্ধ হয়। সে নিজেকে নিজেই ধন্যবাদ দেয়। নিজের অভিনয় দেখে সে নিজেই বাহবা দেয় নিজেকে। এভাবেই পার হচ্ছে রাত। রাতের পর রাত। চোখের চারপাশ কালো হয়ে যাচ্ছে। মুখের চামড়া ভারী হয়ে যাচ্ছে। শাহেদ ফযরের আযানের আগেই বিছানা থেকে উঠে যায়। ফযরের আযান শুনতে তার দারুন লাগে। হুজুর ঘুম জড়ানো কন্ঠে আযান দেয়। আকাশ একটু একটু করে ফরসা হতে থাকে।

শাহেদ টানা আঠারো বছর সিগারেট টেনেছে।
মেট্রিক পরীক্ষা দেওয়ার পর শাহেদের মনে হলো- সে অনেক বড় হয়ে গেছে। তাই সে ভাবলো- এখন সিগারেট খাওয়া যেতে পারে। সেই থেকে খাওয়া শুরু। টানা আঠারো বছর সিগারেট চলতেই থাকলো। এর মধ্যে তার মা বুঝিয়েছেন, বাবা সিগারেট ভালো না। সে তার মায়ের কথা শুনে নাই। তার স্ত্রী নীলা বুঝিয়েছে- সিগারেট ছেড়ে দেবার জন্য। এমন কি তার আদরের কন্যা পরীও সিগারেট ছেড়ে দেবার কথা বলেছে। সে সিগারেট ছাড়েনি। কিন্তু সেদিন হুট করে শাহেদ সিগারেট খাওয়া ছেড়ে দিল। ঘটনাটা এরকম- বহস্পতিবার, রাত দশটা বাজে। শাহেদ সিগারেটের পেকেট নিয়ে বেলকনিতে বসলো। পেকেট খুলে সে প্রচন্ড অবাক। মাত্র একটা সিগারেট আছে। অথচ সারারাত পড়ে আছে। রাত জেগে সে মুভি দেখবে তার সিগারেটের প্রয়োজন আছে। প্রতিদিন বাসায় ফেরার পথে শাহেদ পাঁচটা সিগারেট কিনে নিয়ে আসে।

এখন শাহেদ কি করবে?
আবার ছয় তালা থেকে নিচে নামবে? টাকাও নেই। এখন সিগারেট কিনতে হলে- এটিএম কার্ড দিয়ে আগে টাকা তুলতে হবে। এদিকে আবার এটিএম বুথ অনেক দূরে। প্রতিদিন সিগারেটের পেছনে তার ১৫০ টাকা খরচ হয়। একটা সিগারেট বারো টাকা দাম। শাহেদের কাছে মনে হলো এখন, রাত দশটা। তার কাছে সিগারেট নেই। পুরো রাত পড়ে আছে! সে সিগারেট ছাড়া কিভাবে সারারাত পার করবে? শাহেদের মেজাজ খুব খারাপ হলো। এবং হুট করে তার মনে হলো সামান্য সিগারেট নিয়ে এত চিন্তার কি আছে? মন খারাপ করার কি আছে? সিগারেট না খেলে কি হবে? কিছুই হবে না। বরং মাসে প্রায় পাঁচ হাজার টাকা বেঁচে যাবে। তার স্ত্রী কন্যা খুশি হবে। নিজের শরীরের উপকার হবে। পেকেটে থাকা একটা সিগারেট ভেঙ্গে সে ছুড়ে ফেলে দিল ছয়তালা থেকে। এরপর থেকে সে আর একটাও সিগারেট খায়নি। তার কোনো সমস্যাও হয়নি। বরং সে অনেক ভালো আছে। টাকা বেঁচে যাচ্ছে, শরীরে সিগারেটের গন্ধ হয় না শরীরে।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×