অদ্ভুত আঁধার এক
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
মহত্ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। আমার অসম্ভব প্রিয় একটি কবিতা জীবনানন্দ দাশের
অদ্ভুত আঁধার এক। কবি সাহিত্যকেরা মনে হয় ভবিষ্যত দেখতে পায়। মহৎ মানুষগুলোর অন্তরে মানুষকে ভালোবাসা ও দেশপ্রেমের এক সহজাত অনুভব, উজ্জ্বল আলোর মতো জেগে আছে অথচ তারা আজ অবহেলিত, উপেক্ষিত। এই আঁধার গ্রাস করে নিচ্ছে সমস্ত সু-প্রবৃত্তিকে। লোপ পাচ্ছে মনুষ্যত্ব; মানুষের ভিতরের জানোয়ারটাকে অবাধে চলার সুযোগ করে দিচ্ছে। দেশের তাবৎ সমস্যার মূলে রয়েছে রাজনৈতিক সমস্যা।
নেপোলিয়ন একদিন তার সৈন্যসামন্ত নিয়ে আল্পস পর্বতের একটি চূড়া অতিক্রম করছিলেন। এমন সময় তিনি গর্বিত কণ্ঠে বলে উঠলেন, Look, I am higher than Alps. অর্থাৎ তাকিয়ে দেখ, আমি আল্পসের চেয়েও উঁচু। কী করে নেপোলিয়ন গর্বভরে এমন উক্তি করতে পেরেছিলেন? জীবনানন্দ কোন আন্দোলনের ফরমায়েশি কবিতা রচনা করেননি, করলে তা আরো অনেক আগে হারিয়ে যেত। জীবনানন্দের বহু কবিতায় আমরা দেখি সমাজ সম্পর্কে তার অসাধারণ পর্যবেক্ষণ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন