
১। জ্ঞান ও ব্যক্তিত্ব কেউ কেড়ে নিতে পারে না। জ্ঞান ব্যক্তিত্ব কে শানিত করে তোলে। জ্ঞান- অর্জনের দিকে আমাদের সকলের মনোযোগ দিতে হবে। বিশেষ করে মেয়েদের।
২। শান্ত নিস্তব্ধ শীতের রাত। কী এক নিঃসঙ্গতায় মৌন বিশ্বচরাচর। বুকের মাঝে চিনচিন করছে দানাবাঁধা কষ্ট। কেন রৌদ্রময় দিনগুলো মেঘে ডেকে যায়? কতদিন, কতকাল। সুন্দর পবিত্র স্বপ্নগুলো বাস্তবের নির্মম স্রোতে ধুয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। অথচ কী অদ্ভূত! স্বপ্ন দেখতেই আমাদের বড় ভালো লাগে।
৩। বাংলাদেশের ১০০% সিনেমার পরিচালকদের "আপনার সিনেমার বিষয়বস্তু কি?" জিজ্ঞেস করলে বিজ্ঞের মত তারা মাথা দুলিয়ে উত্তর দেন- "সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি সিনেমা।
৪। ধরুন, আপনি রুই মাছ বা ইলিশ মাছ অথবা কৈ মাছ দিয়ে আরাম করে ভাত খেলেন। কখনও কি ভেবে দেখেছেন- মাছটি কোন নদীর? অথবা কোন জেলে মাছ ধরেছে?
এসব কি জানতে ইচ্ছা করে না?
৫। একটা জ্ঞানী কথা বলি-
যে কোন পুরুষের জীবনের কেন্দ্রবিন্দু যদি হয়ে থাকে কোন নারী, তাহলে ধরে নিতে হবে সে নিজেকে হারিয়ে ফেলছে। তাকে দিয়ে কোন মহৎ কর্ম করানো সম্ভব নয়।
৬। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে যদি স্বর্ণযুগ বলে কিছু থাকে, তা হলো বিগত দশ বছরের শেখ হাসিনা সরকারের শাসন”।
৭। সকালে বাসা থেকে বের হয়ে দেখি সিটি করপোরেশোনের লোকজন নির্বাচনী পোস্টার সব পুড়িয়ে ফেলছে। না পুড়িয়ে যারা কাগজের ব্যবসা করে তাদের দিয়ে দিলেই পারতো।

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




