somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বিস্ময়ে অবাক জাতি অথবা স্বস্তির মন্ত্রীসভা

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেখা শুরু করার আগে বলতে চাই- বিচার বহির্ভূত হত্যা সমর্থন করি না। কিন্তু সুবর্ণচরের ধর্ষকদের 'ক্রসফায়ার' চাই।
মন্ত্রিসভায় ছোটো-খাটো একটা ঝড় বয়ে গেলো! নতুনদের অভিনন্দন! চোখ বন্ধ করে বিনা দ্বিধায় বলা যায়- নতুন মন্ত্রিসভা ভালো লেগেছে। সুবিবেচনাপ্রসূত এবং চমকপ্রদ। অভিনন্দন মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে শ. ম. রেজাউল করিমকে আন্তরিক অভিনন্দন। দীর্ঘদিন পর পিরোজপুর থেকে মন্ত্রী দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

এতদিনে তথ্য মন্ত্রণালয়ের একটা গতি হলো! আহা বেশ বেশ! আর শিক্ষা মন্ত্রণালয়েরও গতি আসলো। আশা করি-জাতিকে এবার শিক্ষা দিয়ে ছাড়বেন আমাদের দীপু মণি। হাছান মাহমুদ তথ্য মন্ত্রী, এবার আর বিনোদনের অভাব হবে না। খোশ আমদেদ মাননীয় ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী জনাব ড. এনামুর রহমান এমপি ১৯৯৮ সাল থেকে যাকে সৎ, নিষ্ঠাবান,দয়ালু ও একজন মেধাবী চিকিৎসক হিসেবে জানি। তাঁর প্রতি রইলো প্রানঢালা অভিনন্দন। আওয়ামীলীগের পাওয়ার হাউজ, চিরস্থায়ী বন্দোবস্তমূলক ছটি আসন (গোপালগঞ্জের তিনটি ও মাদারীপুরের তিনটি) থেকে এবারই প্রথম প্রধানমন্ত্রী ব্যতীত কোন মন্ত্রী নেই। বিষয়টি সুন্দর। অল কোয়ায়েট অন দ্য সাউদার্ন ফ্রন্ট, দক্ষিণ রণাঙ্গনে সব শান্ত...

অভিনন্দন নতুন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে আসাদুজ্জামান নূরের বিকল্প এখনও আমি ভাবতে পারছি না। পরিচ্ছন্ন রাজনীতিক ও তারুণ্যের প্রতীক জাহিদ আহসান রাসেলকে অনেক আগেই মন্ত্রিসভায় প্রত্যাশা করেছিলাম। প্রত্যাশাটা পূরণ হলো অবশেষে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ভাইকে অভিনন্দন। ইনারাই পথ দেখাবেন। রাজনীতি খেলার মাঠ সব জায়গাতেই সিলেটকে হারাল কুমিল্লা! প্রথমবার এমপি নির্বাচিত হয়ে উপমন্ত্রীর মর্যাদা দিয়ে একেএম এনামুল হক শামীমকে মন্ত্রিসভায় ঠাই দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শরীয়পুরবাসী কৃতজ্ঞ এবং এনামুল হক শামীমকে অভিনন্দন। ভাই এগিয়ে যান।

এমন মন্ত্রিসভা করতে গেলে বুকের পাটা লাগে। সুশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আমার গ্রাম হবে আমার শহর ইশতেহারের প্রাথমিক কাজ সম্ভবত শুরু হয়ে গেছে। আচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর সৈয়দ আশরাফ-ই বর্তমান আওয়ামী লীগের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন? বিগত মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ৯ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি! ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হওয়াতে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে প্রবাসীরা ভালো ব্যবহার ও সার্ভিস পাবার সম্ভাবনা প্রবল। আজ একজন আমাকে বললেন, সত্যিকারের জননেতার সংজ্ঞা যারা খুঁজেন তারা একবার স্মরণ করে নিতে পারেন একজন সৈয়দ আশরাফুল ইসলাম'কে।

ইংরেজিতে একটি প্রবাদ আছে-- মর্নিং শো'জ দ্য ডে। অর্থাৎ সকাল দেখেই বোঝা যায়, আজকের দিনটি কেমন যাবে। নতুন এই মন্ত্রীসভার সর্বাঙ্গীন সফল্য কামনা করি। সৎ দক্ষ ও অভিজ্ঞ এবং নতুনের সমন্বয়ে দেশ অনেক দূর যাবে। নতুন টিম, নতুন আশা, নতুন স্বপ্ন। সুশসান প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা রইল।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×