
ফেসবুকে বাংলা সিনেমার একটা ছোট্র ভিডিও ক্লিপ দেখলাম।
ভিডিও ক্লিপটি দেখে আমি মুগ্ধ! প্রচন্ড মেজাজ খারাপ ছিল, ভিডিওটি দেখে মেজাজ স্বচ্ছ দীঘির পানির মতো ঠান্ডা হয়েছে। বাংলা সিনেমাতে সেইরকম বিনোদন আছে। তাই আজও মানুষ সিনেমা দেখে। যাই হোক আজাইরা বকবক না করে ভিডিওতে যা দেখলাম- তাই বলি। যাহা বলিব সইত্য বলিব।
নায়ক শাকিব খান এফডিসিত ভেতরে এক গলির মধ্যে দিয়ে রিকশা চালিয়ে আসতে থাকেন। একেবারে নতুন রিকশা। রিকশায় কোনো যাত্রী ছিল না। শাকিব খান আপন মনে রিকশা চালাচ্ছিল। তার চুল পরিপাটি করে আচড়ানো। ঠিক উলটো দিক থেকে নায়িকা সাহারা গাড়ি চালিয়ে আসছিল। মনে হয় নায়িকার খুব তাড়া ছিল। সে দ্রুত গাড়ি চালাচ্ছিল। সময় তখন মধ্যদুপুর। নায়িকা সাহারা শাকিব খানের রিকশায় ধাক্কা দেন। শাকিব রিকশা সহ ছিটকে পরে। রিকশা কাত হয়ে যায়। তবে রিকশা চালক শাকিব আল্লাহর রহমতে কোনো ব্যাথা পায়নি।
একসিডেন্ট করেও নায়িকা সাহারা গাড়ি থামায়নি।
শাকিবের বেজায় রাগ হলো। কিন্তু সে লুঙ্গি পড়ে দৌড় দিতে পারবে না। বিশাল বিপদ। হঠাত শাকিব দেখতে পায় রাস্তার পাশে একটা বাইক দাঁড় করানো। সে বাইক চালিয়ে নায়িকা সাহার গাড়ি ধাওয়া করে। তার গলায় লাল গামছা। বেশ কিছুক্ষন চলতে থাকে ধাওয়া। একসময় নায়িকা রেডিশন হোটেলে ভেতরে ঢুকে যায়। নায়িকা একটা পিংক কালারের জামা পড়া। কোনো ওড়না নেই। নায়িকা হোটেলের ভিতরে প্রবেশ প্রচন্ড করে অবাক হয়ে যায়। ১৫/২০ জন্য তার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে। আজ তার জন্মদিন। আর এই জন্মদিনের কেক অনেক টাকা দিয়ে ক্রয় করেছে ভিলেন মিশা সওদাগত।
কেক কাটার আগে মিশা সওদাগর নায়িকা সাহারা খাতুনকে একটা বিশাল ফুলের তোরা উপহার দেয়। যাই হোক, নায়িকা কেট কাটার ঠিক এক সেকেন্ড আগে রিকশা চালক শাকিব খানের আগমন ঘটে। সে এসেই নায়িকার হাত ধরে। আরেক হাতে পুরান ঢাকার লোকদের মতো লুঙ্গি ধরা। শাকিব বলে- আমার রিকশা ভাইঙ্গা এইখানে কেক কাটতাছেন! চলেন আমার সাথে- বলেই শাকিব মানে রিকশাচালক আবার নায়িকা সাহার হাত ধরে টান দেয়। তখন সাহারা বলে- তোর মতো রিকশাওয়ালা ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করার সাহস কি করে হলো? এই সময় মিশা সওদাগর চেতে যায়। প্রচন্ড চেতে (রেগে) গিয়ে বলে ওই রিকশাওয়ালা তুই কই নিয়ে যাবি ললিতাকে (নায়িকার নাম)। তখন রিকশাওয়ালা শাকিব বলে- ওকে নিয়ে যাবো মানূষের দুঃখ-কষ্ট দেখাত-বুঝাতে। তখনও শাকিব একহাতে লুঙ্গি ধরে থাকে পুরান ঢাকার লোকদের মতোন।
ঠিক এই পর্যায়ে মিশা সওদাগর কোটের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল বের করে শাকিবের মুখের উপর ছুড়ে মারে আর বলে- কত টাকা খরচ লাগবে তোর রিকশা ঠিক করতে। এই নে ৫০ হাজার টাকা। তখন নায়িকা ডায়লগ দেয়, এই ৫০ হাজারে যদি পেট না ভরে তাহলে বাইরে অপেক্ষা কর। অনুষ্ঠান শেষ হলে অনেক খাবার বেঁচে যাবে। বেঁচে যাওয়া দামী খাবার তোকে দিয়ে দিব। শাকিব রেগে গিয়ে বলে- আজ আমরা গরীব বলে তোদের জুটা খাবার খাবো? তখন সাহারা বলে, এটো খাবার হলেও, এই খাবারের দাম জানিস? হাজার টাকা!
মিশা সওদাগর শাকিবের দিকে তাকিয়ে ইংরেজীতে বলে আউট, গেট আউট। শাকিব বলে যামু, তয় ওরে (সাহারা) নিয়া যামু। সাহারাকে টেনে নিয়ে যাওয়ার সময় মিশার লোকজন শাকিবকে এটাক করে। শাকিবের এক হাত নায়িকাকে ধরা অন্যহাত লুঙ্গি ধরা। লুঙ্গি ছেড়ে শাকিব মিশার লোকদের এক হাতে মারতে মারতে রেডিশন হোটেল থেকে বের হয়ে যায়- নায়িকাকে নিয়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




