
ছবি দেখতে আমার খুব ভালো লাগে।
প্রতিটা ছবি আমি মন দিয়ে দেখি। বুঝতে চেষ্টা করি। কিছু কিছু ছবি দেখে খুব আনন্দ পাই। আবার কিছু কিছু ছবি আমাকে ভীষণ কষ্ট দেয়। আমি নিজেও ছবি তুলি। প্রচুর ছবি তুলি। নেটে বিভিন্ন ছবির সাইট গুলো ঘুরে ঘুরে দেখি। ছবি তোলার জন্য নতুন নতুন বিষয় খুঁজি। আসলে প্রতিটা ছবি এক একটা ইতিহাস। প্রতিটা ছবির পেছনে সুখ দুঃখের নানান গল্প থাকে। ছবি যত পুরোনো হয় তার কদর তত বাড়ে। প্রতিদিন পত্রিকায় পাতায় আমরা অনেক ছবি দেখি। ধরুন পত্রিকায় যদি ছবি না থাকতো! শুধু লেখা আর লেখা। ফ্লিকারে আমার একটা একাউন্ট আছে। সেখানে আমার তোলা কিছু ছবি আছে। এই যে লিংক কারো ইচ্ছা হলে ছবি গুলো দেখতে পারেন। এখন ব্যস্ততার কারনে আগের মতো ছবি তোলা হয় না। কিন্তু আমার মন চায় ক্যামেরা নিয়ে দূরে কোথাও বেড়িয়ে পড়ি। দারুন সব দৃশ্য আমার ক্যামেরায় বন্ধী করি।
১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

(উপরের ছবিটা আমার তোলা। বাকি সব নেট থেকে সংগ্রহ)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


