
১। আগামী কিছুদিন নিরাপত্তা নিশ্চিতে আকাশ যাত্রীদের জীবন তামা তামা হয়ে যাবে গো!
২। বিমান বলেই এত সহজে ছিনতাই করতে পারছে, লঞ্চ হইলে পারতো না!
৩। আমার মনে হয় হাইজ্যাকার মাহাদী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে নিয়ে অভিযোগ করতে কথা বলতে চেয়েছিলেন।
৪। এত বড় ট্রাজেডির পর এমন একটা হাস্যকর জিনিস খুব কষ্ট দেয় । আমি ভাবছি চকবাজারের মৃত জনদের কথা।
৫। ঠান্ডা মাথায় যে বিমান বন্দরের নিরাপত্তা ব্যাবস্থাকে ছিদ্র করে দিতে পারে সে আর যাই হোক মানষিক ভাবে অসুস্থ্য নয় তা হলফ করে বলা যেতে পারে। অতএব, বড় কোন দুর্ঘটনার অপেক্ষায় না থেকে দেশ ও জাতির স্বার্থেই বিমান বন্দরের নিরাপত্তা ব্যাবস্থার গলদটি এখনি খুজে বের করা হোক।
৬। যে বিমান বন্দরে ঢুকার সময় পেন্টের বেল্ট পর্যন্ত চেক করে সেখানে এইটা কেমনে কী, বুঝলাম না কিছুই!!? সব মাথার উপর দিয়ে গেল!! মনে হচ্ছে গতকাল সন্ধ্যায় বিমান বন্দরে দায়িত্বপ্রাপ্তরা বিশেষ কিছু ফুকেছিল।
৭। উড়োযাহাজ ছিনতাই নিয়ে জমজমাট থ্রিলিং কোন বই আছে? যা পড়লে লোম খাড়া হয়ে যাবে! বা ধরুন এ্যরোপ্লেন দূর্ঘটনায় পরে জনবিরল কোন কোন জায়গায় আটকা পড়েছে,তারপর বেঁচে থাকার জন্য লড়াই। এই টাইপ। বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে লিখা, ফিকশন সামান্য থাকতে পারে।
৮। যেখানে গুলি করার দরকার ছিল সেখানে আপোষ আর যেখানে টিয়ার শেল হলেই হয় সেখানে এক গুলিতে সফল অভিযান।
৯। বিমানের ভেতর থাকা যাত্রীরা বললো ছিনতাইকারি কয়েক রাউন্ড ফায়ারও করেছে । কী যে কী বলতেছে কিছুই বুঝলাম না ।
১০। চারদিকের এত সব ঘটনায় দম বন্ধ লাগছে!
১১। ব্যাপারটা শুধু তিন, চারদিন আগে ঘটত, মেলায় আপনারা, বহু অজানা তথ্যসহ, বই পেতেন -- বিমান ছিনতাইয়ের চেষ্টা ও অন্যান্য।
১২। চারপাশের অবস্থা দেখে মনে হয় ধাম কইরা মাথায় একটা বাড়ি খাই আর তারপর বলি, 'আমি কে! তোমরা কারা? আমি এখানে কেন!!
১৩। গুলির শব্দ! বাদল! জিম্মি! ছিনতাই! বিদেশি ! আহত! নিহত! শিমলা! মাহাদি! ট্রমা! যাত্রীরা! খেলনা পিস্তল! কর্তৃপক্ষ! নিরাপত্তা! সাংবাদিকতা!
১৪। ব্যাটার পকেটে পিস্তল ছিল না। ততক্ষণে পাইলটের কাছে ম্যাসেজ যায়। পাইলট ব্যাটা টাওয়ারে বিমান ছিনতাইয়ের ম্যাসেজ থ্রু করে দেয়। ইন্টারন্যাশনাল রুটে প্লেন বিধায় তথ্যটি সব বিমানবন্দরে জেনে যায়। পরে কিন্তু ক্র্যাক পার্টিকে সহজে ধরে ফেলে। কিন্তু ছিনতাই হয়েছে বিমান, তাই তো পরবর্তীতে ক্রসফায়ার, এরপর অস্ত্রের গল্প। বিমান ছিনতাইয়ের ম্যাসেজ প্রচার হয়ে গেছে বিধায়, পরবর্তীতে অভিযান এবং অস্ত্র দিয়ে ঘটনার সফল পরিসমাপ্তি।
(পোষ্টে ছবিটা আমারই তোলা)
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



