একটি সহজ সরল কবিতা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ঘুম থেকে উঠেই দেখি- কি তুমুল বৃষ্টি!
হায় হায়! চারপাশ অন্ধকার করে ঝুম বৃষ্টি নেমেছে
আহ! ফাল্গুন মাসে এমন বৃষ্টি হওয়ার কথা তো নয়
কি হচ্ছে এসব? বড় আজব লাগে, অদ্ভুত লাগে প্রানে
বাংলাবাজার যাওয়ার কথা ছিল, এক প্রকাশকের কাছে
তিনি আজ আমার পাওনা টাকা দিবেন বলেছিলেন খুব
জানি, প্রকাশক আজ ভালোই বৃষ্টির উছিলা পেয়ে গেলেন
এক বছর ধরেই তিনি টাকা আজ দিচ্ছেন, কাল দিচ্ছেন।
ভেবে রেখেছিলাম গোপনে প্রকাশকের সাথে দেখা করার পর
যাবো আজ বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে প্রাচীন 'আহসান মঞ্জিল'
হলো না, হলো না আজ, কিচ্ছু হলো না অযাচিত বৃষ্টির কারনে
তাই আজ সুরভী করছে রান্না খিচুরী, গরুর মাংস আর ইলিশ।
আলস্য ভরা মন নিয়ে মাত্র শেষ করলাম সকালের নাস্তা
ঘরে বাজছে রবীন্দ্র সংগীত, 'পাগলা হাওয়ার বাদল-দিনে'
এক হাতে চায়ের মগ অন্য হাতে প্রিয় কবি Robert Frost
আহা বেশ বেশ, জীবনটা মন্দ নয়! আনন্দময়! এভাবেই যাক না!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন