বিশ্বের নানা প্রান্তে আর্তঘাতী হামলা ঘটছে
নির্বোধ গুলো নিজেদের শক্তির জানান দিচ্ছে
অশান্ত আর অস্থিতিশীল হয়ে উঠছে পৃথিবী
হে মানুষ, আজ কোথায় তোমার মানবতা!
যদিও জঙ্গি হামলা রাজনৈতিক বিষয় নয়,
তবে সরকারকে থাকতে হবে বদ্ধপরিকর
লেখক, সংস্কৃতিকর্মী, মৌলানা, পুরোহিত
এবং দেশ প্রেমিকদের সোচ্চার হতে হবে
সুন্দর পৃথিবী গড়ার জন্য গোটা বিশ্ববাসীকে
এক কাতারে আসতে হবে, হাতে রেখে হাত
নির্বোধ জঙ্গিরা বুঝে না, মানুষ হত্যার কথা-
বলে না কোনো ধর্ম। মানব কল্যাণই ধর্ম
বহু ধর্মীয় সংগঠন উঠতি বয়সী তরুণদের
দিনরাত বিপথগামী করছে ভীষন গোপনে।
এরকম ধ্বংসলীলা চলতে থাকলে মানুষের
হাতে মানুষ মরবে সকাল সন্ধ্যা সারাবেলা
দুষ্টদের এই নারকীয় তাণ্ডব থামাতে হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





