মানুষের কাজ হল তারই মত আরেকজন মানুষকে সাহায্য করা। কিন্তু যখন মানুষ রুপের এই দোপেয়ে প্রাণী নিজের স্বার্থ নিয়ে মত্ত হয়ে ওঠে তখন তার কাজকর্ম হয়ে ওঠে পশুর ন্যায়।
পৃথিবীতে যত ধর্ম আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিবা খ্রিষ্টান। সব ধর্মেই বলা হয়েছে নারী শ্রেষ্ঠ, নারী অতুলনীয়, চির মহান।
মুসলিম ধর্ম মহান করেছে নারীকে, স্বর্গ পায়ের তলে দিয়ে ।
হিন্দু ধর্ম মর্যাদা দিয়েছে, স্বরস্বতী, লক্ষীকে দেবী সাজিয়ে ।
বৌদ্ধ ধর্মের শাশ্বত প্রেমের বাণীর কেন্দ্রবিন্দুতে বসে আছে নারী ।
খ্রিষ্টান ধর্মেও শ্রেষ্ঠত্ব ঘোষণায়, পরিচয় পেয়েছে যিশুর মাতা মেরী ।
সকল ধর্মেই দিয়েছে নারীর সম্মান, যদিও আমরা দেই ধর্মের দোহাই ।
অনুন্নত ও অনগ্রসর দেশ গুলো নারীর অবমূল্যায়ন, অবহেলা ও শোষন- নির্য্যাতনের জন্য প্রসিদ্ধ। সেটাই তাদের অনগ্রসরতার অন্যতম প্রধান কারন।
কোনো কোনো ধর্মমত ঢাক-ঢোল পিটিয়ে নারীর সমানাধিকারের কথা উচ্চস্বরে ঘোষনা করলেও সেগুলো নেহাতই ফাঁকা বুলি মানে বাত কা বাত। বাস্তবে তারা নারীর প্রতি বৈষম্য মূলক, অবমাননাকর ও কদর্য্য আচরন এবং নির্য্যাতনকে প্রাতিষ্ঠানিকীকরন করে ফেলেছে। ঐ ধর্মের অনুসারী অধিকাংশ দেশে নারীর ভোটাধিকার নেই।
The greatest religion has ensured it very well that women must be intact for the marked man no matter whether the marked man has lost his virginity earlier.
ভারতবর্ষে হিন্দু সাকসেশন আইন অনুসারে পৈত্রিক সম্পত্তিতে কন্যার সমান অধিকার। অন্য দেশের কথা জানিনা। সহমরণ সনাতন হিন্দু ধর্মের স্বীকৃত প্রথা নয়। ভারতীয় বেদ ভাষ্যকারগণদের মতে বেদে সতীদাহের উল্লেখ নেই। বরং স্বামীর মৃত্যুর পর পুনর্বিবাহের ব্যাপারেই তাঁরা মত দিয়েছেন।
ধর্ম নিয়ে হাউকাউ করে নির্বোধেরা।
ধর্ম নিয়ে লাফালাফি করা মোটেও ঠিক না। মানুষকে মানুষ হিসেবে বিচার করতে হবে। কিন্তু কথিত ধার্মিকেরা ধর্ম দিয়ে মানূষ বিচার করে। এই আধুনিক যুগে এসেও মানুষ ধর্ম নিয়ে হানাহানি করে, মারপিট করে। শিক্ষিত মানুষেরাও বুঝে না ধর্মের চেয়ে মনুষ্যত্ব অনেক বড়। পৃথিবীতে কোনো ধর্মই বড় না। সব ধর্মই সমান। সব ধর্মেই ভালো ভালো কথা বলা হয়েছে। একমাত্র নিচু মানসিকতার লোকেরাই বলে- আমার ধর্ম বড়, অন্য ধর্ম ছোট। আরে ভাই, বাস্তবে আসুন। ধর্ম দিয়ে জীবন চলে না। ধর্ম আপনাকে কোনো সুযোগ সুবিধা দিবে না। অতীতেও কাউকে দেয় নাই। যদিও কিছু দুষ্টলোক ধর্মকে ব্যবহার করে অনেক সুযোগ সুবিধা ভোগ করে। হিন্দু আর মুসলিমরাই সবচেয়ে বেশি ধর্মকে ব্যবহার করে। ধর্ম নিয়ে ক্যাচাল করে। সমাজে অশান্তি সৃষ্টি করে।
আগে আপনার ধর্ম না। আগে আপনি, তাপর আপনার ধর্ম।
ধর্ম নিয়ে এত ক্যাচালে যাওয়ার দরকার কি? আমাদের সমাজে ভালো মানুষ দরকার। যার ভেতর মানবিকতা আছে। মনুষ্যত্ব আছে। ভালো কাজ করুন। মানুষের জন্য কাজ করুন। তাহলে আপনার প্রভু খুশি হয়ে যাবেন। সারাদিন বদমাইশি করে যাবেন অন্য দিকে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও লাভ নেই। বেহেশত পাবেন না। দেশকে ভালোবাসুন। দেশের মানুষের কল্যানের জন্য কাজ করে যান। নিজে সৎ থাকুন। বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান। ধর্ম দিয়ে কাউকে উপকার করতে পারবেন না। ধর্ম আপনাকে চাকরী, সুখ বা আনন্দ দিবে না। সবচেয়ে বড় কথা মানুষকে মানুষ ভাবতে শিখুন। ধর্ম বড় নয়। ধর্ম থেকে মানুষ বড়। জয় হোক মানূষের। জয় হোক মানবতার।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




