somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি কিছু বলতে চাই

২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা ব্লগাররা মানুষ এবং খুব বেশী মানবিক।
আমরা দেশকে বভালোবাসি, মানুষকে ভালোবাসি। যাই হোক আসল কথায় আসি- প্রথম কথা হলো, সামু বন্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সামু বন্ধ করে দেওয়া হয়েছে। অসংখ্য ব্লগার সামুতে ঢুকতে পারছেন না। এটা প্রচন্ড দুঃখজনক। একটা বাংলা ব্লগ। এখানে সারা বিশ্বের বাঙ্গালীরা নিজের মায়ের ভাষায় লিখেন। এর চেয়ে সুন্দর বা আনন্দের আর কিছু হতে পারে না। কিন্তু কে বা কারা এই ব্লগ বন্ধ করতে উঠে পড়ে লেগেছে। মানুষের মন এত নিচু হতে পারে? সৃষ্টির সেরা জীব এরা? ছিঃ। আমি সহজ সরল মানুষ। প্যাচ-গোচ বুঝি না। সমস্ত ব্লগার নিজের মনের কথা ব্লগে লিখে থাকেন। আমরা পড়ি। লেখা পড়ার পর আমাদের মনোভাব আমরা লিখে জানিয়ে দেই। আমার জানতে ইচ্ছা করে- যারা ব্লগ বন্ধ করেছে, কেন করেছে? কোন আক্কেলে করেছে? তারা জানে না ব্লগ কি? যদি না জানে তারা ব্লগে আসুক, দেখুক।

ব্লগ থেকে মানুষ শিখে।
বহু সাংবাদিক ব্লগ থেকে লেখা নিয়ে নিজের নামে ছাপিয়ে দিয়েছে। সোজা সাপ্টা আমি বলে দিতে চাই, যারা ব্লগ বন্ধ করেছে- তাদের আমার অকথ্য ভাষায় গালাগালি করতে মন চায়। যদিও সেটা আমার দ্বারা সম্ভব না। কর্তা ব্যাক্তিদের স্পষ্ট বলে দিতে চাই- ব্লগ কোনো খারাপ জায়গা নয়। এখানে খারাপ কিছু হয় না। এখানে এক দল শিক্ষিত মানুষ মনের কথা গুলো লিখেন। ব্যস, এতটুকুই আর কিছু না। দয়া করে একটা সুন্দর, ভালো ব্লগকে মিথ্যা অপবাদ দিয়ে বন্ধের চেষ্টা করবেন না। ব্লগ তো মানুষের প্রতিভা বিকাশের জায়গা। মানুষ যেমন শান্তির জন্য বিনোদনের জন্য ভ্রমন করে। ঠিক আমরা ব্লগাররা শান্তি আর আন্দের জন্য ব্লগে আসি। লিখি। পড়ি। দূর্নীতি করি না, চুরী, গুম বা ছিনতাই করি না। বরং দেশের সমস্যা গুলো তুলে ধরি। সমস্যার সমাধান গুলো তুলে ধরি। আমরা ব্লগাররা দেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু সকল দুষ্টলোকদের বিপক্ষে সোচ্চার।

এই সরকার ব্লগের বিপক্ষে নয়।
অন্যায় ভাবে ব্লগ বন্ধ করা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি মনে করি- এখন, এই অবস্থায় সামু যা করতে পারে, সমস্ত দেশবাসীকে জানাতে হবে যে, অন্যায়ভাবে ক্ষমতার জোরে সামু বন্ধ করা হয়েছে। এবং যুক্তি সংগত কোনো কারন নেই। তারা তাদের ক্ষমতা দেখাতে চেয়েছে, হিংসার প্রতিফলন ঘটিয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক। যন্ত্রনাদায়ক। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি দিতে হবে। দেশের সেরা পত্রিকা গুলোতে বড় করে প্রথম পাতায় সামুকে নিয়ে লিখতে হবে। তাহলে দেশের সমস্ত মানুষ জানতে পারবে। এমনকি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখেও ব্যাপারটা পড়বে। আমার ধারনা প্রধানমন্ত্রী জানেন না যে সামু বন্ধ করে দেওয়া হয়েছে। এই অন্যায় শেখ হাসিনা মানবেন না। তখন, উনি কান ধরে ওদের বলবে এক্ষুনি সামু ওপেন করে দে। এবং যারা এই গর্হিত কাজ করেছে তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নিবেন।

চুপ করে বসে থাকলে হবে না।
নড়াচড়া দিতে হবে। রথী মহারথীদের ধরতে হবে। দেশের সমস্ত মিডিয়াকে দাওয়াত দিয়ে একটা সংবাদ সম্মেলন করতে হবে। টিভিতে টক শো’র আয়োজন করতে হবে। প্রয়োজনে জাতি সংঘে চিঠি দিতে হবে। আন্তজার্তিক আদালতের কাছে যেতে হবে। বর্হিবিশ্বের গুনী মানূষদের কাছে যেতে হবে তাদের কাছ থেকে চিঠি লিখতে হবে। ব্যাপারটা তাদের বলতে হবে। তারা বিষয়টা অবগত হওয়ার পর, তারা শেখ হাসিনাকে চিঠি লিখবেন, মেইল করবেন অথবা ফোন করে বললেন সামু খুলে দেওয়ার জন্য। বাংলাদেশের বাইরে অন্যান্য দেশের সংবাদ পত্রে সামু খুলে দেওয়ার জন্য লিখতে হবে। তখন আমাদের দেশের হোমরা চোমরাদের টনক নড়বে। তাদের ঘুমন্ত মগজ জেগে উঠবে। তাদেরকে ধাক্কা দিতে না পারলে তারা কোনো দিন সামু ওপেন করবে না। নো নেভার। ক্ষমতাবানরা শুধু নিজেদেরটা বুঝে আর কারো টা বুঝে না। চোখে আঙুল দিয়ে তাদের ভুল এবং অন্যায় ধরিয়ে দিতে হয়।

আপনাদের কাছে হাতজোর করে অনুরোধ আমাদের লিখতে দিন।
পড়তে দিন। আমরা ব্লগাররা শান্তি প্রিয়। সংঘাত চাই না। খারাপ ভাষায় আপনাদের গালাগালিও করতে চাই না। দেশটা আমাদের। আমরা একই দেশের মানুষ। একজন আরেকজনের ভাই। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ উন্নয়নের কাজ করবো। দেশ গড়বো। সামু একটা সুস্থ সুন্দর ব্লগ। সমস্ত বিশ্বের বাঙ্গালীরা নিজেদের মনের কথা গুলো লিখেন মায়ের ভাষায়। দয়া করে আমাদের লেখার অধিকার কেড়ে নিবেন না। যদি ব্লগে কোনো অন্যায্য বা অন্যায় অথবা ভুল লেখা আসলে সেটা তো ব্লগ কতৃপক্ষ’ই সরিয়ে দেয়। সাবধান করে দেয়। আমি সব ব্লগ চষে বেড়িয়েছি। এবং সিদ্ধান্তে এসেছি সামু’ই সেরা ব্লগ। অসাধারন একটা ব্লগ। এই ব্লগে লেখালেখি করে অসংখ্য লোক অনেক উপকার পেয়েছে। কেউ কেউ বিদেশ চলে গেছেন। কেউ কেউ লেখক হয়ে উঠেছেন। কেউ কেউ প্রকাশকও হয়েছেন। এবং অনেকে সংবাদ পত্রে চাকরি পেয়েছে সামুর কল্যানে।

জয় হোক সামুর। জয় হোক ব্লগাদের।
জয় বাংলা।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×