১। পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।
২। যে যাকে যতটা ভালবাসা দেবে, প্রতিদানে ততটা ভালবাসাই পাবে। ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়।
৩। জিলাপী এবং ফুচকা'র ইংরেজী কি হবে ?
৪। আকাশ ফরসা হতে শুরু করেছে । আমি ব্যালকনিতে এসে দাড়িয়েছি । ভোরের আকাশ দেখা দারুন একটা ব্যাপার । এর মধ্যে একটা কাক আমার ব্যালকনির সামনে দিয়ে উটে গেল । কাক কে দেখে একটা ঈশপের গল্প মনে পড়ল।
গল্পটা এই রকম- এক শিয়াল দেখল যে এক কাক মুখে মাংস নিয়ে গাছের ডালে উঠে বসলো। সে ভাবল মাংসটা তার পেতেই হবে। সে গাছের নিচে গিয়ে কাককে ডেকে বলল “শুভ সকাল কাক মাড্যাম। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। আপনার পালকগুলো অনেক সুন্দর। আপনার গলার আওয়াজও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। আমাকে একটা গান শুনান, প্লীজ। আমি বাধিত হব তাহলে। আপনাকে আমি তাহলে পাখির রানী বলতে পারবো”। কাক যেই ক্যা ক্যা শুরু করলো। তার মুখ থেকে মাংস পড়ে গেলো। আর শিয়াল সেই মাংস নিয়ে দৌড় দিলো।
এই গল্পের মরাল টা আপনাদের জ্ঞান দিয়ে বুঝে নিবেন ।
৫। হও ধর্মেতে ধীর
হও কর্মেতে বীর
হও উন্নত শির নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান হও আগুয়ান
সাথে আছে ভগবান হবে জয়।
৬। “... বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না।"
"আর না? সারা জীবনে আর না?"
"জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।”
― শিবরাম চক্রবর্তী, ঈশ্বর পৃথিবী ভালোবাসা
৭। পুরুষের একমাত্র দূর্বলতা হচ্ছে নারীর চোখের পানি।
এই নারীটি হতে পারে তার বোন, হতে পারে তার মা কিংবা হতে পারে স্ত্রী অথবা প্রেমিকা।
কিন্তু নারীর নির্দিষ্ট কোন দূর্বলতা নেই।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




