
১। সব ছেলেদের বলছি- আপনারা অনেক ধৈর্যশীল হন এবং অনেক সহনশীল হন । তাহলে দেখবেন- ঝগড়া ঝাঁটি হবে না । শুধু সহ্য করে যাবেন । তারপর শান্তি আর শান্তি ।
২। আমাদের হারিয়ে যাওয়া জ্ঞানীগুনী ব্যক্তিদের ফিরিয়ে আনতে হবে । আমি একটি লিস্ট তৈরি করেছি । যেমন- সক্রেটিস, আইনষ্টাইন,পীথাগোরাস, ব্রাট্রান্ড রাসেল, ফ্রয়েড, ডারউইন, দ্যানিস দিদরো, হ্যাবলক এলিস, এডিসন, ভিঞ্চি, হো চো মিন, রবীন্দ্রনাথ, হোমার, টমাস ম্যান, উইলিয়াম ফকনার, বিটোফেন এমন কি আব্রাহাম লিংকন ।
৩। একটা মেয়ে পাঁচ মিনিটে একটি মালা গাঁথতে পারলে,ওই সময়ে পাঁচটি মেয়ে কয়টি মালা গাঁথতে পারবে?
৪। আজ আপনাদের এমন একটি আমল শিখিয়ে দেব যার দ্বারা সারাদিনের ক্লান্তি, অবসাদ দুর হয়ে যাবে ।যখন বিছানায় শুতে যাবেন তখন ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহান আল্লাহ্ এবং ৩৩ বার আলহামদুলিল্লাহ্ পড়বেন। এটাকে তসবিহ ফাতেমী বলা হয়। আসুন আজ থেকেই আমল শুরু করি।
৫। সকালে ঘুম থেকে উঠেই আমি ছাদে যাই। গাছের যত্ন নেই। মাশাল্লাহ পেয়ারা আর আম গাছ ভর্তি ফল হয়েছে। অনেক বড় হয়েছে। দুই একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফল পারবো। প্রস্তুতি নেওয়া শেষ। বাড়ির সবাইকে নিয়ে ছাদে গিয়েছি। হায় আল্লাহ!! ছাদে গিয়ে দেখি সব ফল কে বা কারা চুরী করে নিয়ে গেছে। খুব কষ্ট লাগলো। আসলে আমাদের এলাকায় সব বাড়ি গুলো একটার সাথে আরেকটা লাগানো। কে চুরী করেছে কে জানে! মোট পেয়ারার সংখ্যা ১৩ টা। ইয়া বড় বড়। আমি গুলো বেশ বড় হয়েছে। কিন্তু চেয়েছি আম গুলো সব পাকাবো। কাচা আম ডাল দিয়ে না খেয়ে। পাকা আম খুব বেশী ভালো লাগে।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





