somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৮৯

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আচ্ছা, সামুর ব্লগার'রা কি দেশের সাথে বেইমানী করেছে? অথবা কোনো পুলিশের মাথা থেতলে দিয়েছে বা গাড়ি বাসে আগুন দিয়েছে? শুনুন মশাই, ব্লগ কোনো অপরাধীদের জগত নয়, আলোকিত মানুষের জগত। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন দুঃসময় চলছে। অস্ত্রের চেয়ে কলম অনেক শক্তিশালী। অনেক নেতা এবং মাওলানা'রা বুঝেই না ব্লগ কি জিনিস। হুদাই, চিলের পেছনে ছুটাছুটি।

আমাদের স্বাধীনদেশ। স্বাধীন দেশে নিজের ইচ্ছা মতো লিখতে পারবো না? মানুষ ভালোটা গ্রহন করবে- খারাপ টা বর্জন করবে। ব্লগারদের লেখার জন্য তো দেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি। জন জীবন বিধ্বস্ত হয়নি। ব্লগারদের দুঃখ দিও না তাহলে তারা আকাশে বাতাসে সব জাগায় দুঃখ এঁকে দিবে।

জয় হোক আওয়ামীলীগের। হাসিনার সরকার খুব ভালো। এখন দেশে শান্তি আর শান্তি। বিদ্যুৎ যায় না, দ্রব্যমূল্য আমাদের অনুকূলে, খুন-গুম- ছিনতাই সব বন্ধ, দুর্নীতি তো বলতে গেলে একেবারেই নাই, মানুষের মুখে হাসি আর হাসি, দেশে কোনো বেকার ছেলে-মেয়ে নেই, হাসপাতাল- অফিস আদালত কোথাও কোনো সমস্যা নেই। ঢাকা শহরে এখন কত ব্রীজ, কত শপিংমল, এটাই তো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

২। এখন নিজের কথা বলি-
সুকন্যা নামে অনেক বছর আগে একটা কিশোরী মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। খুব সাহসী মেয়ে। সে নিজে থেকেই একবার আমাকে খবর পাঠাল আমি যেন সন্ধ্যার পর তাদের বাড়ির ছাদে অপেক্ষা করি।

সারাদিন ভেবে ঠিক করে রাখলাম, ছাদের নির্জনতায় কি সব কথা বলব। কতটুকু আবেগ দেখাব। কোন পর্যায়ে হাতে হাত রাখব।

বাস্তবে কিছুই হলো না। প্রচন্ড ঝগড়া বেঁধে গেল।
সুকন্যা কাঁদো-কাঁদো গলায় বলল, ছোটলোক।
আমি কড়া গলায় বললাম, আমি ছোটলোক না, ছোটলোক হচ্ছো তুমি। শুধু তুমি একা না, তোমাদের বাড়ির সবাই ছোটলোক। এবং তোমার বড় চাচা একটা ইতর। রহমানকে দিয়ে তাকে মাইর খাওয়াবো।

৩। কোরান এসেছিল জীবিতদের সুন্দর জীবন পরিচালনার পথ দেখাতে, আমাদের দেশে কোরান পড়া হয় লাশের সামনে যার কোরানের দরকার শেষ হয়ে গেছে, পথ যার ফুরিয়ে গেছে! তাই এদেশে জীবিতদের চেয়ে মৃতের স্বপ্ন বাস্তবায়নে অধীক আগ্রহ দেখা যায়।
এই সকল মহামানবদের স্বপ্নের যন্ত্রনায় সাধারণ মানুষ স্বপ্ন দেখার বদলে দুঃস্বপ্ন দেখা শুরু করেছে !


সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৫
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×