
লোকটা আখের রস বিক্রি করছে
দুপুর দু'টা, চৈত্র মাসের মধ্য দুপুর
কড়া রোদ, স্বচ্ছ কাঁচের মতোন রোদ
চলতি পথে দু'চার জন ক্লান্ত পথিক রস খাচ্ছে
রসে বরফের টুকরা ভাসছে, সাথে এক চিমটি লেবু
আমি অনেকক্ষন ধরে দাঁড়িয়ে রস খাওয়া দেখছি
প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা রস বেশ আরামদায়ক
ঠিক এমন সময় ফুটপাত দিয়ে একটা মেয়ে আসছিল
সহজ সরল সুন্দর মেয়ে, মাথা ভরতি তার চুল, চোখে কাজল
মেয়েটি গভীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকালো
কসম খেয়ে বলতে পারি, এত আগ্রহ নিয়ে গত তিন বছরে
কেউ আমার দিকে তাকায়নি
মেয়েটি এক গ্লাস আখের রস নিয়ে আমাকে দিলো, আর বলল-
এত আগ্রহ নিয়ে কাউকে আখের রসের দিকে তাকিয়ে থাকতে দেখিনি
আমি এক আকাশ বিস্ময় চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছি
রস বিক্রেতা বললেন, খান ভাইজান। রসে আল্লাহপাকের খাস রহমত আছে
আমি গ্লাস হাতে নিলাম, এক চুমুকে পুরো গ্লাস শেষ করে ফেললাম। আহ!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




