somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৯১

০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একদিন ক্লাশে আমাদের ধর্ম শিক্ষক 'আবুল কালাম আজাদ' স্যার রেগে গেলেন। তিনি চিৎকার করে বলে উঠলেন- আমাদের ইসলাম ধর্ম নারীদের সম্মান দিয়েছে। এত সম্মান আর কোনো ধর্ম দেয়নি। কিন্তু আজ নারীদের কি বাজে অবস্থা। সব কিছুতেই নারীকে ব্যবহার করা হচ্ছে। ছিঃ ছিঃ। একটা জুতার বিজ্ঞাপনেও নারী, চায়ের বিজ্ঞাপনে নারী, বিস্কুটের বিজ্ঞাপনেও নারী। নারী কি এতই সস্তা?

আমাদের ক্লাশে একটা ছেলের নাম ছিল হযরত। নতুন ভর্তি হয়েছে। গ্রাম থেকে এসেছে। এই 'আবুল কালাম আজাদ' স্যার একদিন রেগে গেলেন হযরতের উপরে। হযরতকে বললেন, এই তোর নাম কে রেখেছে হযরত? তুই তো হযরতের গু'য়ের সমানও না। তোর বাপ মাকে বলবি নামটা যেন বদলে দেয়।

১। যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায়, এই দূরত্ব তত বেশি বেড়ে যায়। আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে।
কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মোলায়েম স্বরে কথা বলে। কারন তাদের ভালবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে।
যখন দুইজন মানষের ভালবাসা আরও গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপাস্বরে কথা বলেও সব কিছু বুঝতে পারে। এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সবকিছু বুঝতে পারে।

২। মশা আসলে কামড়ায় না, ফুটো করে রক্ত চুষে খায়। মানুষের শরীরের সব রক্ত খেয়ে ফেলতে মোট ১২ লক্ষ মশা প্রয়োজন।


৩। জাপানীরা মোটামুটি অনেক দেশের মানুষ থেকে সচ্ছল, তারপরেও তারা তাদের বাসায় কোন 'কাজের লোক কিংবা গৃহপরিচারিকা' রাখে না, নিজেদের বাসার কাজ নিজেরা করে।

৪। আল্লাহ তা’আলা বলেছেন, রমণীদের ভাল গুণের প্রতি তাকাও। এতে তোমাদের অন্তরে প্রশান্তি আসবে এবং অসদাচরণের পথ বন্ধ হবে। একটি বিষয় অপছন্দ হলে অন্যটি পছন্দ হতে পারে।’ সেই গুণটির প্রতি তাকাও। পছন্দের গুণটির প্রতি লক্ষ করে তার সাথে সদাচরণ কর।
আমাদের সমাজের সব নষ্টের মূল এটাই। আমরা শুধু মন্দটাই বলি ভাল গুণের প্রতি তাকানর প্রয়োজনবোধ করি না। তাই রাসূলে আকরাম সা. বলেন, এর পরেও কি তোমরা নারীর এ ত্যাগের মূল্যায়ন করবে না? তাদের সাথে ভালো ব্যবহার করবে না? তাদের ত্যাগের সঠিক মর্যাদা দান তোমাদের জন্য আবশ্যক।
আল্লাহ তা’আলা তার নেক বান্দাদেরকে অভিনব পদ্ধতিতে পরীক্ষা করেন। যেন তারা পরীক্ষায় সফলতা লাভ করে পৌঁছে যেতে পারেন মর্যাদার শীর্ষ চূড়ায়।

৫। একটি ট্রেন একটি টানেলে ঠিক ৭ ঘটিকায় প্রবেশ করল। টানেলটির অপর প্রান্ত দিয়ে একি দিনে ঠিক ৭ ঘটিকায় আরেকটি ট্রেন প্রবেশ করল। টানেলটিতে ট্রেন যাওয়ার একটাই লাইন বা পথ আছে। আশেপাশে অথবা উপর-নিচে আর কোন পথ নেই। ট্রেন দুইটি কোন রকম সংঘর্ষ বা দুর্ঘটনা ছাড়াই ঐ টানেল দিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেল।
কিভাবে সম্ভব ?
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×